নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭

মোঃ আব্দুল কাদেরঃ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিনে বাংলা প্রথম পত্র ও কুরআন মাজিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, তিনটি বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৪৮১৭ জন। এর মধ্যে ৪৭২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং অনুপস্থিত থাকে ৮৭ জন। উপজেলার ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোথাও কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।সাধারণ এসএসসি শাখায় ৭টি কেন্দ্রে ৩৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫২১ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল ৩৫ জন। ত্রিশাল সরকারি নজরুল একাডেমি কেন্দ্রে সবচেয়ে বেশি ১০০৮ জন পরীক্ষার্থী অংশ নেয়, যেখানে ১২ জন অনুপস্থিত ছিল।

ভোকেশনাল শাখায় ২টি কেন্দ্রে ৪৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮২ জন উপস্থিত ছিল এবং ১১ জন অনুপস্থিত ছিল। নজরুল একাডেমি দরিরামপুর কেন্দ্রে শতভাগ উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে ৭৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২০ জন অংশগ্রহণ করে এবং ৪৮ জন অনুপস্থিত ছিল। বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে সর্বোচ্চ ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম জানান, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে জমিতে পাওয়া গেল মর্টার শেল

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

বাগেরহাটে শব্দ দূষণবিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ণ জব্দ

বিশেষজ্ঞদের মতে ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিতে শক্তিশালী শরিয়াহ গভর্ন্যান্স জরুরি

হবিগঞ্জে আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস: চীনের সানিয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

১০

উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করা হচ্ছে : মীর শাহে আলম

১১

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৫ দিনের রিমান্ডে

১২

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪

১৩

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

নাটোরে স্কাউটসের সাঁতার প্রশিক্ষণ শুরু

১৫

বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

১৬

পিরোজপুরে হাম-রুবেলা ঠিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন।

১৭

​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

১৮

মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন: নিরাপদ সড়কের দাবি

১৯

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

২০