নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

কুড়িগ্রামে মে দিবস ও স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর রংপুর এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অনুপ্রেরণার উৎস। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালনের মাধ্যমে কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস এবং সচেতনতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে এ ধরনের দিবস উদযাপন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে বাস্তব ফল বয়ে আনে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা চেম্বারের আহ্বায়ক আব্দুল আজিজ, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ, রংপুর শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক আতাউর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান আলী, শ্রমিক নেতা আয়নাল হক, রিজন সরকার।

সভায় জানানো হয়, আগামী ১ মে মহান মে দিবস পালন উপলক্ষে সকাল ১০টায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। এতে জেলার নিবন্ধিত ২৭টি শ্রমিক সংগঠন অংশগ্রহণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে যোগ দেবেন কিনা, সিদ্ধান্ত নেননি পুতিন: ক্রেমলিন

ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি’র অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১৬

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী

দেশে অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, দায়ী চিনি-লবণ-ট্রান্সফ্যাট

ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ৮৮৪ কোটি টাকা

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

সিআইডির অভিযানে প্রতারণায় অভিযুক্ত দু’জন গ্রেফতার

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে মে দিবস ও স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আগামী মাসে বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার আশা বিদ্যুৎ মন্ত্রণালয়ের : মুখপাত্র

১০

মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে উপজেলা ও পৌর ছাত্রদল

১১

আশুলিয়ায় শিক্ষার্থীকে মারধর: বাংলাদেশ বেতারের কর্মচারী গ্রেপ্তার

১২

কুয়েটে ডিন পদে ড. আবু ইউসুফের দায়িত্ব গ্রহণ

১৩

নারী দলের পর পুরুষ দলেরও দাপুটে পারফরম্যান্স

১৪

মুন্সিগঞ্জে বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা

১৫

শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১৬

ঝিনাইদহে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ শুরু

১৭

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৮

প্রোস্টেট সমস্যায় হারবাল ওষুধের সেবন নিয়ে চিকিৎসকদের সতর্কতা

১৯

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

২০