নিউজ ডেস্ক
৫ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

পিরোজপুর বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটসের ‘মহা তাবু জলসা’ ও সমাপনী অনুষ্ঠান

জাকির হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

 

 

পিরোজপুর সদর উপজেলা বাংলাদেশ স্কাউটসের আয়োজনে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান’।বৃহস্পতিবার(০৯ এপ্রিল) পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এই জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের সম্মন্ন হয়।

 

“কাবিং করবো, পরিচ্ছন্ন দেশ গড়বো”—এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

 

অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়,পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস পিরোজপুর জেলা কমিশনার ইকবাল রেজা মাসুম,বাংলাদেশ স্কাউটস পিরোজপুর জেলা শাখার সম্পাদক এনায়েত কবির খান।

এছাড়া ক্যাম্প চিফ হিসেবে দায়িত্ব পালন করেন বিলকিস খানম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক মাসুম বিল্লাহ।

 

স্কাউটিংয়ের ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সন্ধ্যার পর প্রজ্জ্বলিত আগুনের চারপাশ ঘিরে স্কাউট সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বা ‘তাবু জলসা’ অনুষ্ঠিত হয়। এতে স্কাউটরা তাদের সৃজনশীলতা ও শৃঙ্খলার পরিচয় দেয়।

 

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ বলেন, স্কাউটিং নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাবু জলসার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সহমর্মিতা এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়।পরিচ্ছন্ন দেশ গড়ার যে শপথ স্কাউটরা নিয়েছে, তা যেন তারা ব্যক্তিগত জীবনেও ধারণ করে।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি মামুনুর রশীদ স্কাউট আন্দোলনের গুরুত্ব এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের চারিত্রিক গঠনের কথা বলছেন। তিনি উল্লেখ করছেন যে, স্কাউটিংয়ের মাধ্যমে একজন শিক্ষার্থী সুশৃঙ্খল হতে শেখে এবং দেশ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করার শিক্ষা পায়।

তিনি তার বক্তব্যে পিরোজপুর অঞ্চলের স্কাউটিং কার্যক্রমের প্রশংসা করছেন এবং এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের সুযোগ তৈরির কথা জানিয়েছেন।

 

অনুষ্ঠান শেষে তাবু জলসায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের মাঝে পুরস্কার ও সনদ বিতরণের মাধ্যমে পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

বার্সায় আসার আগে আর্সেনালে খারাপ অভিজ্ঞতা হয়েছিল ব্রাজিল ফরোয়ার্ডের

হালান্ডের জোড়া গোলে শুভ সূচনা ম্যান সিটির

বোলারদের হাত ধরে সেমিফাইনালে বাংলাদেশ

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

লজ্জা’য় বাঁধন-ফারিয়া

দেবের পথ ধরলেন শুভশ্রী!

বিগ ব্যাশ লিগে বেসরকারিকরণের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া: চরম ক্ষোভ ও বিতর্কের মুখে ঐতিহাসিক সিদ্ধান্ত

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিন মুজুরের মানববন্ধন

১০

টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১১

ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক

১৩

মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৫

দক্ষিণখানে অ/স্ত্র, গু/লি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ স/ন্ত্রা/সী গ্রে/প্তার

১৬

আশুলিয়ায় আলোচিত ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে রহস্য উদঘাটন, মূল ঘাতক গ্রেফতার ও স্বীকারোক্তি

১৭

মনোহরগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসারর যোগদান

১৮

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

১৯

ইউক্রেন-মলদোভা সীমান্তে রুশ হামলায় বেসামরিক নাগরিক নিহত

২০