নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

কোন ত্বকে কেমন ক্লিনজার দরকার

ত্বকে সাধারণ প্যাক ব্যবহার বলুন বা বিশেষ কোনো ফেসিয়াল; যেকোনো স্কিনকেয়ারই শুরু হয় ত্বক পরিষ্কারের মাধ্যমে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বক ভালোভাবে পরিষ্কার না করলে এর সুস্থতা কামনা করাই বৃথা। কারণ অপরিচ্ছন্ন ত্বকের ওপর টোনার, ময়শ্চারাইজার বা প্যাক যা-ই ব্যবহার করা হোক না কেন; ত্বকের গভীরে সেগুলো পৌঁছাবে না। এ সুযোগে বলে রাখা ভালো, পরিবেশে দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক ক্লিনজিংয়ের সংজ্ঞাও কিছু বদলেছে। বেরিয়েছে ক্লিনজিংয়ের নতুন কিছু ধরনও। বিভিন্ন ধরনের ক্লিনজিং নিয়েই এবারের আয়োজন।

কোন ত্বকে কেমন ক্লিনজার

ত্বকে জমা রোজকার ঘাম, তেল, ধুলাবালু ও মৃত কোষ ঝরাতে ক্লিনজিং প্রথম ধাপ। তবে এ জন্য ত্বকের ধরন বুঝে ক্লিনজার বেছে নিতে হবে। এই যেমন শুষ্ক ত্বকে যেহেতু প্রাকৃতিক তেল এমনিই কম থাকে, তাই ঘন ঘন মুখ পরিষ্কার করার প্রয়োজন নেই। তবে সকালে ও রাতে ব্যবহারের জন্য অবশ্যই ক্রিম বেসড ক্লিনজার বেছে নিতে হবে। আবার তৈলাক্ত ত্বকের জন্য ফোম বেসড ক্লিনজার উপযোগী। অন্যদিকে সংবেদনশীল বা মিশ্র ত্বকের জন্য মৃদু ও জেল বেসড ক্লিনজার বেশি উপযোগী। যদিও সকাল ও রাতে দুবার ত্বক পরিষ্কার করাই যথেষ্ট। তবে ত্বকের ধরন, কেমন পরিবেশে দীর্ঘক্ষণ থাকা হচ্ছে, মেকআপ কতটা ব্যবহার করা হচ্ছে—এসবের ওপরও নির্ভর করে দিনে ঠিক কতবার ত্বক পরিষ্কার করতে হবে।

ডিপ ক্লিনজিং সম্পর্কে কিছু কথা

যাঁরা প্রতিদিন মেকআপ করেন, দীর্ঘক্ষণ বাইরে থাকেন অথবা রোদ বা ধুলাবালুর সংস্পর্শে আসেন, তাঁদের উচিত দিনে কয়েকবার ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা। এ জন্য প্রথমে হাত পরিষ্কার করে নিন। অপরিচ্ছন্ন হাতে মুখ ধোয়া উচিত নয়। এতে হাতের ময়লা মুখে লেগে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। হাত ধোয়া হয়ে গেলে পানি দিয়ে মুখ ভিজিয়ে নিন। তারপর তুলায় করে ক্লিনজার নিয়ে পুরো মুখে লাগান। ফোম বেসড ক্লিনজার হলে ভিজা হাতে তা নিয়ে মুখে লাগান। আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে গালে, তারপর কপালে ও চিবুকে এবং সবশেষে নাকসহ মুখের অন্যান্য অংশে ক্লিনজার দিয়ে ম্যাসাজ করুন। এভাবে ২ মিনিট ম্যাসাজ করুন। এরপর কুসুম গরম পানির ঝাপটায় মুখ ধুয়ে নিন।

রয়েছে ডাবল ক্লিনজিং ও ট্রিপল ক্লিনজিংও

ডাবল ও ট্রিপল ক্লিনজিংয়ের ব্যাপারটা এখন ভাইরাল টপিক। প্রয়োজনে একবার, দুবার এমনকি তিনবারও ত্বক পরিষ্কার করতে হতে পারে। কখন কোনটা দরকার আগে সেটা জানতে হবে। ডাবল ক্লিনজিংয়ের উৎস কোরিয়ান রূপ রুটিন। ত্বক পরিষ্কার করতে এ কৌশল বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে কয়েক বছর আগেই। শুধু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার না করে আগে ক্লিনজিং মিল্ক বা মাইসেলার ওয়াটারের মতো কোনো তরল ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হয়। এতে ত্বক আরও গভীর থেকে পরিষ্কার হয় এবং তরতাজা ভাব থাকে দীর্ঘক্ষণ।

ডাবল ক্লিনজিংয়ের বর্ধিত রূপ হচ্ছে ট্রিপল ক্লিনজিং। অনেক সময় চোখ ও বেজ মেকআপ ওয়াটারপ্রুফ হয়। তখন এক বা দুবার ক্লিজিংয়ে খুব ভালোভাবে মেকআপ তোলা যায় না। সে ক্ষেত্রে বেশ কয়েকবার মুখ পরিষ্কার করার প্রয়োজন হয়। ট্রিপল ক্লিনজিংয়ের ক্ষেত্রে প্রথমে ক্লিনজিং মিল্ক বা মাইসেলার ওয়াটার, তারপর ক্রিম বেসড ক্লিনজার এবং সব শেষে ফোম বেসড ক্লিনজার ব্যবহার করা হয়। এতে মেকআপ খুব ভালোভাবে উঠে আসে ও ত্বক ভালোভাবে পরিচ্ছন্ন হয়।

অয়েল ক্লিনজিংয়েরও জুড়ি নেই

পুরোনো এ পরিচ্ছন্ন প্রক্রিয়া নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে। মনে পড়ে ছোটবেলার কথা? ত্বকের উপযোগী কোনো তেল দিয়ে ভালো করে শরীর ম্যাসাজ করে আধা ঘণ্টা পর মা হালকা গরম পানি দিয়ে গোসল করাতেন। এতে ত্বক চকচকে হয়ে উঠত। বর্তমানে স্পাতে এই অয়েল ক্লিনজিং দেওয়া হয়। রোজকার ত্বকের যত্নেও এই পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে। এ ক্ষেত্রে ত্বকে ব্যবহার করা যায় এমন যেকোনো ধরনের তেল নিয়ে তা পুরো মুখে প্রায় ১০ মিনিট ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হয়। এতে করে মেকআপ থাকলে, তা তো উঠে আসবেই, এমনকি ত্বকে জমে থাকা ব্ল্যাকহেডসও খুব সহজে উঠে আসে। এরপর ত্বকের অতিরিক্ত তেল তুলে ফেলার জন্য ক্রিম বেসড ক্লিনজার ব্যবহার করুন।

সূত্র: সিম্পল স্কিনকেয়ার, স্কিনকেয়ার ডটকম ও অন্যান্য

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা

সুনামগঞ্জে ধান কাটার ধুম , ধানের অধিক ফলন

চোরমুক্ত নিরাপদ এলাকা চাই, বৃহত্তর কুর্শীতে মানববন্ধনে এলাকাবাসীর দাবি

নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার

আশুলিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৈশাখী উৎসবে খাগড়াছড়িতে পাহাড়িদের আর্থিক সহায়তা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

কৃষিঋণ মওকুফের সুফল পেয়েছেন আনসার-ভিডিপির ৮,৮৪৩ সদস্য: ব্যবস্থাপনা পরিচালক

কুয়েতে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১০

বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

১১

সংসদের অধিবেশন শুরু

১২

খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির বৈসু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

১৪

১৫

১৯৯২ সালের ১০ এপ্রিল পানছড়িতে লোগাঙ গণহত্যা

১৬

পিরোজপুর বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটসের ‘মহা তাবু জলসা’ ও সমাপনী অনুষ্ঠান

১৭

দেশে হামের লক্ষণ নিয়ে মৃত্যু

১৮

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান

১৯

মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজকের (১০ এপ্রিল, ২০২৬) বিনিময় হার

২০