বিশেষ প্রতিনিধঃ
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (MRU) নির্বাচন–২০২৬ উপলক্ষে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন মোঃ জুবায়ের আলম। তার ব্যালট নম্বর ৭৪।
এক বিবৃতিতে মোঃ জুবায়ের আলম বলেন, দীর্ঘদিনের সাংবাদিকতা ও রিপোর্টিং অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন—একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন ছাড়া সাংবাদিকদের অধিকার ও মর্যাদা সুরক্ষা সম্ভব নয়। সেই লক্ষ্য নিয়েই তিনি MRU-এর সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
তিনি আরও বলেন, “সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের ভেতরে শৃঙ্খলা ও ঐক্য প্রতিষ্ঠাই হবে আমার প্রধান অগ্রাধিকার। নির্বাচিত হলে MRU-কে আরও সক্রিয়, গণমুখী ও সময়োপযোগী সংগঠনে রূপান্তরের জন্য কাজ করব।”
সাংবাদিক মহলে মোঃ জুবায়ের আলম একজন পরিশ্রমী, সংগঠক ও দায়িত্বশীল সহকর্মী হিসেবে পরিচিত। তার প্রার্থিতাকে ঘিরে MRU সদস্যদের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আগামী MRU নির্বাচন–২০২৬ এ ভোটারদের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ জুবায়ের আলম।
মন্তব্য করুন