নিউজ ডেস্ক
৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির বৈসু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

এস চাঙমা সত্যজিৎ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

 

 

পার্বত্য চট্টগ্রামের দশ ভাষাভাষী এগারোটা জাতিসত্ত্বার মধ্যে ত্রিপুরা একটি আলাদা জাতিসত্ত্বা। ত্রিপুরাদের আলাদা সাহিত্য সংস্কৃতি ভাষা ও কৃষ্টি রয়েছে। ত্রিপুরা জাতির মধ্যে বৈসু একটি সামাজিক উৎসব। এ অন্যতম সামাজিক উৎসবকে সামনে রেখে খাগড়াছড়িতে ত্রিপুরা জনজাতির বৈসু উপলক্ষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করেছে।

 

আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬ খাগড়াছড়ি পৌর টাউন হলের প্রঙ্গনের সামনে থেকে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ বিশাল শোভাযাত্রাটি শুরু করে।

 

অনুষ্ঠানের শুরুতে ত্রিপুরা জনজাতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও মনোরঞ্জনের জন্য ডিসপ্লে প্রদর্শন এবং ত্রিপুরাদের জাতীয় পোশাক পরিচ্ছদ, নিজস্ব সাহিত্য-সংস্কৃতি, কৃষ্টি, তাদের নিজস্ব ভাষা ককবরক। এ আয়োজিত শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

 

খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গন থেকে শোভাযাত্রার আরম্ভ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন ত্রিপুরা জনজাতির বিভিন্ন বয়সী নারী পুরুষ, শিশু কিশোর এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ত্রিপুরাদের নিজস্ব পোশাক পরিধান করে বাদ্যযন্ত্রের তালে তালে ও নৃত্যের ছন্দে অভিনয়ের সঙ্গীতের সুরে সুরে পুরো খাগড়াছড়ি শহর উৎসবমুখর পরিবেশে পরিণত করেছে।

 

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ত্রিপুরা জনজাতির নিজস্ব স্বকীয়তা ভাষা কৃষ্টি ও সংস্কৃতির ধারাবাহিক ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরো বলেন, শুধু উৎসবের আয়োজন নয়, বরং আমাদের ত্রিপুরা জাতিদের আদি সংস্কৃতির নিয়মিত চর্চার মাধ্যমে জাতিসত্ত্বাকে রক্ষা করা সম্ভব হবে বলে তারা মনে করেন।

 

প্রসঙ্গত, ত্রিপুরা জাতিসত্ত্বার বৈসু পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জাতির পাশাপাশি ত্রিপুরা জাতির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক উৎসব এবং পুরাতন বছরকে বিদায় ও নববর্ষকে বরণ উপলক্ষে এ ধরণের আয়োজন করা হয়ে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ধান কাটার ধুম , ধানের অধিক ফলন

চোরমুক্ত নিরাপদ এলাকা চাই, বৃহত্তর কুর্শীতে মানববন্ধনে এলাকাবাসীর দাবি

নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার

আশুলিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৈশাখী উৎসবে খাগড়াছড়িতে পাহাড়িদের আর্থিক সহায়তা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

কৃষিঋণ মওকুফের সুফল পেয়েছেন আনসার-ভিডিপির ৮,৮৪৩ সদস্য: ব্যবস্থাপনা পরিচালক

কুয়েতে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

১০

সংসদের অধিবেশন শুরু

১১

খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির বৈসু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

১২

কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

১৩

১৪

১৯৯২ সালের ১০ এপ্রিল পানছড়িতে লোগাঙ গণহত্যা

১৫

পিরোজপুর বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটসের ‘মহা তাবু জলসা’ ও সমাপনী অনুষ্ঠান

১৬

দেশে হামের লক্ষণ নিয়ে মৃত্যু

১৭

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান

১৮

মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজকের (১০ এপ্রিল, ২০২৬) বিনিময় হার

১৯

‘দম’ একটি বহুমাত্রিক চলচ্চিত্র

২০