নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

দেশে অকাল মৃত্যুর বড় কারণ উচ্চ রক্তচাপ

দেশে অসংক্রামক ব্যাধি আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। পাশাপাশি একই হারে মানুষের অকাল মৃত্যুও বাড়ছে। এসব অকাল মৃত্যুর সঙ্গে উচ্চ রক্তচাপ ওতপ্রোতভাবে জড়িত।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপসহ অন্য সব রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে অকাল মৃত্যু দ্রুত কমানো সম্ভব। অথচ অর্ধেক মানুষ এ সম্পর্কে জানেই না। অসচেতনতার কারণেই উচ্চ রক্তচাপে মানুষ আক্রান্ত হচ্ছে। মানুষ একটু স্বাস্থ্যসচেতন হলে এ রোগ থেকে রক্ষা পাওয়া কিংবা তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

গবেষক ও চিকিৎসকরা জানান, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ব্যাপক হারে মানুষ হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, বিভিন্ন রকম ক্যানসারসহ নানা ধরনের অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ৭০ শতাংশই মারা যায় অসংক্রামক ব্যাধিতে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’এর তথ্য অনুযায়ী বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, বর্তমানে প্রতি চারজনে একজন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। ৫০ শতাংশই জানেন না তাদের রোগটি রয়েছে। শনাক্তদের মধ্যে ৪৩ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। মোট রোগীর মধ্যে মাত্র ১৬ শতাংশের তা নিয়ন্ত্রণে আছে। অথচ দেশে প্রায় দুই কোটি মানুষ এ রোগে ভুগছেন। এর মধ্যে ৩৬ লাখ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। দেশে বর্তমানে ২২ শতাংশ মানুষের অকাল মৃত্যু হচ্ছে। যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপজনিত নানা শারীরিক সমস্যা।

‘বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০১৭-১৮’ অনুযায়ী- ২০১১ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত ৩৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপের প্রকোপ উলে¬খযোগ্য হারে বেড়েছে। এটি পুরুষের মধ্যে ২০ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ এবং নারীর ক্ষেত্রে ৩২ শতাংশ থেকে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। জরিপে উঠে এসেছে-অতিরিক্ত ওজন বা স্থূলতা রয়েছে এমন নারী ও পুরুষের মধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার হার যথাক্রমে ৪৯ শতাংশ ও ৪২ শতাংশ। সেখানে স্বাভাবিক ওজনের নারী ও পুরুষের মধ্যে এ হার যথাক্রমে ২৫ শতাংশ এবং ২৪ শতাংশ। সবচেয়ে আশঙ্কার বিষয় উচ্চ রক্তচাপে আক্রান্ত অধিকাংশ রোগীই (৬১ শতাংশ) ওষুধ সেবন করেন না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর ৫ লক্ষাধিক মানুষ অসংক্রামকরোগে মৃত্যুবরণ করেন, যার প্রায় অর্ধেক হৃদরোগজনিত। উদ্বেগজনক বিষয় হলো হৃদরোগজনিত মৃত্যুর ৫২ শতাংশের (৪৮শতাংশ পুরুষ, ৫৬ শতাংশ নারী) জন্য দায়ী উচ্চ রক্তচাপ। এদিকে বিশ্বের উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন প্রায় ১৪০ কোটি মানুষ। আর এই সমস্যায় সারা বিশ্বে প্রায় ১ কোটি মানুষ প্রতি বছর মারা যায়।

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে ৪০ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে ২৬ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছে।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের (মস্তিষ্কে রক্তক্ষরণ) ঝুঁকি বাড়িয়ে দেয়। বাংলাদেশে অপরিণত বয়সে বেশি মৃত্যু হচ্ছে হৃদরোগ ও স্ট্রোকে। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভোগা মানুষের কিডনি নষ্ট হয়ে যায়। দেশে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দেড় কোটির বেশি।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি ডিরেক্টর মো. রুহুল কুদ্দুস বলেন, দেশে প্রতি ৪ জনে ১ জনের উচ্চ রক্তচাপে ভোগার যে তথ্য উঠে এসেছে, এটি খুবই ভয়াবহ। এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমাদের সবাইকেই সচেতন হতে হবে।

তিনি বলেন, সরকারের বাজেট বৃদ্ধির মাধ্যমে উপজেলা হেলথ কমপ্লেক্স, এনসিডি কর্নার এবং কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হবে। এতে অসংক্রামক রোগের প্রকোপ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

আইইডিসিআর-এর উপদেষ্টা ডা. মোসতা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব নিলেন র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

মরহুম মোবারক উল্লাহ মজুমদার ছিলেন : পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেশে অকাল মৃত্যুর বড় কারণ উচ্চ রক্তচাপ

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত

অসচ্ছল বিচার প্রার্থীদের জন্য ৩৩৯ কোটি ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড

১০

পেঁপে চাষে সফল রেম্রাচাই মারমা, তার অনুপ্রেরণায় বদলে গেছে খাগড়াছড়ির দূরছড়ি গ্রাম

১১

ইউক্রেনের আবাসিক ভবন ও প্রসূতি হাসপাতালে হামলায় নিহত ১: কর্তৃপক্ষ

১২

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ১০ দিনে তৃতীয়বার হামলা : আইএইএ

১৩

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

১৪

বগুড়ার শিবগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ

১৫

শিরোনাম: ঠিকাদার উধাও, বন্ধ সেতুর কাজ—দুর্ভোগে দুই ইউনিয়নের মানুষ।

১৬

নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত

১৭

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

১৮

দক্ষিণ বৈরুতে পুনরায় হামলা চালিয়েছে ইসরাইল, সরাসরি সংঘর্ষ দাবি হিজবুল্লাহর

১৯

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

২০