নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

অসচ্ছল বিচার প্রার্থীদের জন্য ৩৩৯ কোটি ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে অসচ্ছল বিচার প্রার্থীদের অনুকূলে ৩৩৯ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৫৮৪ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান করা হয়। পরে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতে এ সেবা চালু করে।

প্রতিবেদনে আরও বলা হয়, অসচ্ছল বিচার প্রার্থীদের অনুকূলে প্রি ও পোস্ট-কেসে ৩৩৯ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৫৮৪ টাকা টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩৩২ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ৬৬৮ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল-এর মাধ্যমে ৬ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৯১৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

এই সময়ের মধ্যে জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে (লিগ্যাল এইড) সরকারি খরচায় আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জন।

দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল ও সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-১৬৬৯৯) এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচায় এ সেবা দেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুম মোবারক উল্লাহ মজুমদার ছিলেন : পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেশে অকাল মৃত্যুর বড় কারণ উচ্চ রক্তচাপ

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত

অসচ্ছল বিচার প্রার্থীদের জন্য ৩৩৯ কোটি ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড

পেঁপে চাষে সফল রেম্রাচাই মারমা, তার অনুপ্রেরণায় বদলে গেছে খাগড়াছড়ির দূরছড়ি গ্রাম

ইউক্রেনের আবাসিক ভবন ও প্রসূতি হাসপাতালে হামলায় নিহত ১: কর্তৃপক্ষ

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ১০ দিনে তৃতীয়বার হামলা : আইএইএ

১০

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

১১

বগুড়ার শিবগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ

১২

শিরোনাম: ঠিকাদার উধাও, বন্ধ সেতুর কাজ—দুর্ভোগে দুই ইউনিয়নের মানুষ।

১৩

নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত

১৪

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

১৫

দক্ষিণ বৈরুতে পুনরায় হামলা চালিয়েছে ইসরাইল, সরাসরি সংঘর্ষ দাবি হিজবুল্লাহর

১৬

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

১৭

জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন

১৮

বিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প

১৯

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ ৫জন নিহত

২০