নিউজ ডেস্ক
৪ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির আহবায়কসহ ৮ নেতার পদত্যাগ 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা কমিটির আহবায়কসহ মোট ৮ জন নেতাকর্মী দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। তারা এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী জেলা আহবায়ক মোঃ আলিউল হক জানান, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে তারা সাংগঠনিক কাঠামো অনুযায়ী দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমানে বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তারা দলীয় সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। তিনি আরও বলেন, দল পরিচালনায় নিজেদের সীমাবদ্ধতা ও ব্যর্থতা স্বীকার করেই আহবায়কসহ মোট ৮ জন নেতাকর্মী স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় সকল পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগকারী অন্য নেতাদের মধ্যে রয়েছেন— জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সবুর জেন্টু, মোঃ সাইদুর রহমান ও শেখ ওলিউল ইসলাম কাফি; সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ নাজমুল হুদা খান রুবেল; যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া; সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম এবং নির্বাহী সদস্য মোঃ তসিকুল আজম বাবু।

জেলা পর্যায়ে একসঙ্গে একাধিক নেতার পদত্যাগে দলটির সাংগঠনিক কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ কাভার্ড ভ্যান

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বিয়ের ১০ দিন পর প্রাণ গেল সৌদি প্রবাসীর, আহত স্ত্রী

কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষে একক বক্তৃতা ও গবেষণা সেমিনার অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা যাবে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে

বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন গবেষণাকে যুগোপযোগী ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বারোপ

শাহজালালের তৃতীয় টার্মিনালের ওআরএটি প্রক্রিয়ার জন্য জাপানি এসডব্লিউজি’র দরপত্র জমা জরুরি

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর: চোটের চিকিৎসায় মেলবোর্ন যাচ্ছেন তাসকিন ও নাহিদ

টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ।

১০

আকস্মিক বন্যার ঝুঁকি মোকাবিলায় হাওরাঞ্চলের কৃষকদের জন্য আশার আলো ব্রি’র নতুন ধান ‘ব্রি ধান-১১৮’

১১

ফেনীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

১২

চোট পেয়ে হাসপাতালে জুনিয়র এনটিআর, ৬-৮ সপ্তাহের বিশাাম নির্দেশ

১৩

চামড়ার বর্জ্য থেকে প্রোটিন ফিলার, জেলাটিন ও কোলাজেন উৎপাদনের উদ্যোগ

১৪

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

১৫

চিফ হুইপ নূরুল ইসলামের যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ

১৬

খুলনার দাকোপে ভুয়া সাংবাদিক আটক, উদ্ধার ভুয়া আইডি কার্ড ও বুম

১৭

নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান!

১৮

আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল!

১৯

সতর্কতা সত্ত্বেও রানাকে না পাওয়ার আফসোস, তবুও অস্ট্রেলিয়ায় তাসকিন শরিফুলদের পেস অ্যাটাকে আস্থা বাশারের

২০