নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

জেলার শৈলকুপায় বজ্রপাতে সমির বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। একই সময় বজ্রপাতে আহত হয়েছেন আরও ৪ জন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে শৈলকুপার উপজেলার খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃত সমির বিশ্বাস খড়িয়াবাড়িয়া গ্রামের সুশিল বিশ্বাসের ছেলে এবং অপর মৃত অপু বিশ্বাস ওই গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, খড়িয়াবাড়ি গ্রামের মাঠে সকাল থেকেই কৃষকরা পেঁয়াজ তোলার কাজ করছিলেন। দুপুর ১২ টার দিকে হালকা ও দমকা বাতাস শুরু হয়। ওই সময় আকস্মিক ভাবে ফসলের মাঠে কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে পেঁয়াজ তোলার কাজ করার সময় সমির বিশ্বাস ও অপু বিশ্বাস বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

একই সময় ঘটনাস্থলে থাকা অন্য কৃষকদের মধ্যে চারজন আহত হন। আহতদের মধ্যে রনজিত মাস্টার (৬৩) নামে একজন আহত হয়ে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, বজ্রপাতে সমির বিশ্বাস ও অপু বিশ্বাস নামে দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। মৃত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। রনজিত মাস্টার নামে আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, হাসপাতাল থেকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। পারিবারিক ভাবে মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪

খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত

৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব নিলেন র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

মরহুম মোবারক উল্লাহ মজুমদার ছিলেন পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেশে অকাল মৃত্যুর বড় কারণ উচ্চ রক্তচাপ

১০

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

১২

দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত

১৩

অসচ্ছল বিচার প্রার্থীদের জন্য ৩৩৯ কোটি ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড

১৪

পেঁপে চাষে সফল রেম্রাচাই মারমা, তার অনুপ্রেরণায় বদলে গেছে খাগড়াছড়ির দূরছড়ি গ্রাম

১৫

ইউক্রেনের আবাসিক ভবন ও প্রসূতি হাসপাতালে হামলায় নিহত ১: কর্তৃপক্ষ

১৬

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ১০ দিনে তৃতীয়বার হামলা : আইএইএ

১৭

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

১৮

বগুড়ার শিবগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ

১৯

শিরোনাম: ঠিকাদার উধাও, বন্ধ সেতুর কাজ—দুর্ভোগে দুই ইউনিয়নের মানুষ।

২০