নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ফেনীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফেনী শহরের রাজাঝির দীঘি সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ভোর থেকে হাজারো মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার ভোর ৫টা ৫৬ মিনিটে জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথমে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, জেলা প্রশাসক মনিরা হক ও জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।

পরে জেলা পরিষদ, মুক্তিযোদ্বা সংসদ জেলা ইউনিট, ফেনী ইউনিভার্সিটি, ফেনী সরকারি কলেজ, ফেনী সদর উপজেলা পরিষদ, ফেনী পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, পিবিআই, সিআইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা আনসার কমান্ড, জেলা কারাগার, ফেনী রিপোর্টার্স ইউনিটি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সরকারি জিয়া মহিলা কলেজ, জয়নাল হাজারী কলেজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদ্‌যাপন পরিষদ, ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়।

সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এমপি’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপি’র আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা মহিলা দল নেত্রী নুর তানজিলা রহমান, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন প্রমুখ জেলা যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। শহরের ভাষা শহীদ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, প্রদর্শিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হচ্ছে। সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

উত্তরায় কিটামিন তৈরির ল্যাব জব্দ, বিদেশি ৩ নাগরিক গ্রেপ্তার

ফতুল্লায় বাসচাপায় নারী নিহত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান

বীর শহীদদের প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

ফেনীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নানা আয়োজনে কিশোরগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে, বিকল্প রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

১০

ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তথ্যমন্ত্রীর তুরস্ক যাত্রা

১১

১২

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

১৩

পরকীয়ার অভিযোগ অস্বীকার মৌসুমী হামিদের স্বামীর

১৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন

১৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন

১৬

অন্যের কৌতূহলের চেয়ে নিজের স্বস্তি বেশি গুরুত্বপূর্ণ।

১৭

স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

১৮

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার দুই-তৃতীয়াংশ ধ্বংস : যুক্তরাষ্ট্র

১৯

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা

২০