নাদিম শেখ আদর :
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯৭১ সালের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করেছে। বলাকা প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উদ্যাপন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিমানের পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পাশাপাশি বিমান-এর বিভিন্ন ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জাতির এই শ্রেষ্ঠ অর্জনের প্রতি সম্মান জানিয়ে বিমান পরিবার দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
মন্তব্য করুন