নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসডুবির ঘটনায় মা-ভাগনেসহ মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আহনাফ রাইয়ান। তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত আহনাফ রাইয়ান জাবির অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। অপর দুজন হলেন— তার মা রেহেনা আক্তার (৫৮) ও ভাগনে মো. তাজবিদ।

তবে এ ঘটনায় বেঁচে যান তারই বড় বোন ডা. নুসরাত জাহান খান সাবা। ঈদের ছুটি শেষে তারা ঢাকায় ফিরছিলেন। আহনাফ রাইয়ান রাজবাড়ীর ভবানীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি রাজবাড়ি ডিবেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং জাবি ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি ছিলেন।

রাইয়ানের মামা আওয়াল আনোয়ার জানান, ঈদের ছুটি শেষে আমার বোন রেহেনা আক্তার, ভাগনে রাইয়ান, ভাগনি ডা. সাবা তার সন্তান নিয়ে ঢাকার বাসায় যাচ্ছিল। সাবা বাস থেকে থেকে বের হতে পারলেও আর কেউ বের হতে পারেনি।

এ বিষয়ে রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন বলেন, ছোটবেলা থেকে আহনাফ রাইয়ান অনেক মেধাবী। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন তিনি বিতর্ক করে। বিশ্ববিদ্যালয়েও ভালো বিতর্ক করতেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ে যায়। মুহূর্তে বাসটি পানিতে তলিয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান

বীর শহীদদের প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

ফেনীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নানা আয়োজনে কিশোরগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে, বিকল্প রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তথ্যমন্ত্রীর তুরস্ক যাত্রা

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পরকীয়ার অভিযোগ অস্বীকার মৌসুমী হামিদের স্বামীর

১০

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন

১১

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন

১২

অন্যের কৌতূহলের চেয়ে নিজের স্বস্তি বেশি গুরুত্বপূর্ণ।

১৩

স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার দুই-তৃতীয়াংশ ধ্বংস : যুক্তরাষ্ট্র

১৫

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা

১৬

মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাত

১৭

২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খুলে দেওয়ার জন্য ওসিকে নির্দেশ

১৮

কাল মহান স্বাধীনতা দিবস জাতীয় স্মৃতিসৌধের সব প্রস্তুতি সম্পন্ন

১৯

দৌলতদিয়ায় নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ১২ জনের লাশ উদ্ধার

২০