নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ঈদ বার্তায় যা বললেন শাকিব খান

ঈদের চাঁদ উঠতেই যেন বদলে যায় চারপাশের রঙ— আনন্দ, ভালোবাসা আর মিলনের এক অনন্য আবহে ভেসে যায় শহর থেকে প্রত্যন্ত গ্রাম। ধনী-গরিবের সব বিভাজন ভুলে মানুষ যখন একে অপরকে আপন করে নেওয়ার উৎসবে মেতে ওঠে, ঠিক সেই আবেগঘন মুহূর্তেই ভক্তদের হৃদয়ে নতুন করে সাড়া জাগালেন ঢালিউড কিং শাকিব খান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তার অসংখ্য ভক্ত-অনুরাগীর উদ্দেশে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে এই তারকা যেন আরও একবার প্রমাণ করলেন— পর্দার বাইরেও তিনি ভক্তদের হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ।

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় শাকিব খান সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন। তার এই বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মনে এক আলাদা উচ্ছ্বাস তৈরি করে।

শুভেচ্ছা বার্তায় শাকিব খান লেখেন, ‘দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।’

আরও লেখা হয়েছে, ‘পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন। উপভোগ করুন পৃথিবীময় বাংলা ভাষাভাষীদের ঈদের জনপ্রিয় গান।’

প্রসঙ্গত, এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রতীক্ষায় রয়েছে ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। বাংলাদেশের চলচ্চিত্র বাজারে ঈদ মানেই শাকিব খানের একচ্ছত্র আধিপত্যের গল্প; কিন্তু সময় বদলেছে। এখন দর্শকরা কেবল তারকাখ্যাতি দেখে নয়, বরং নির্মাণের মুন্সিয়ানা দেখে হলে ফেরেন। এবারের ঈদের পাঁচটি সিনেমা ভিন্ন ভিন্ন ঘরানার দর্শকদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

একদিকে নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ড নিয়ে ‘প্রিন্স’, অন্যদিকে হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাসের আধারে ‘বনলতা এক্সপ্রেস’। আবার জীবনযুদ্ধের করুণ আখ্যান নিয়ে ‘দম’ আর হাই-ভোল্টেজ অ্যাকশনের পসরা নিয়ে ‘রাক্ষস’। সবশেষে নাগরিক জীবনের চাপ নিয়ে ‘প্রেশার কুকার’। এই বৈচিত্র্যময়তা নিয়েই সাজানো হয়েছে এবারের ঈদ ক্যালেন্ডার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে তত বেশি মনে পড়ে : ববিতা

ঈদ বার্তায় যা বললেন শাকিব খান

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় এবং যানবাহন পারাপার

ভেদাভেদ ভুলে এক কাতারে মুসল্লিরা, ঈদের আনন্দে মুখর চট্টগ্রাম

ইতালির বিশ্বকাপ প্লে-অফ দলে ডাক পেলেন চিয়েসা

ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন

একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; ইসলামী আন্দোলন 

ভালুকায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬

১০

সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ

১১

খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত

১২

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

১৩

জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৪

নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৫

রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন

১৭

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য

১৮

মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো

১৯

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

২০