নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

অর্থ আমার কাছে সব নয় : অভিনেতা জিতু কামাল

টলিউড অভিনেতা জিতু কামাল ও ‘এরাও মানুষ’ ছবির প্রযোজক সাঁইপ্রকাশ লাহিড়ির মধ্যকার বিবাদ এবার আদালত পর্যন্ত গড়িয়েছে। প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন এই অভিনেতা। জিতুর আইনজীবী অয়ন চক্রবর্তী জানিয়েছেন, অশালীন আচরণ, হেনস্তা এবং মিথ্যা অভিযোগ আনার কারণে ইতোমধ্যেই প্রযোজককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

একইসঙ্গে ফেডারেশনের কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন জিতু। পুরো বিষয়টি নিয়ে মঙ্গলবার নীরব থাকলেও বুধবার মুখ খুলেছেন জিতু কামাল। দীর্ঘ বিরতির পর নির্মাতা অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘চোর’ গল্পে কাজ করছেন জিতু, যার সংলাপ লিখেছেন সুদীপা চট্টোপাধ্যায়।

এই ছবিতে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না জানিয়ে জিতু বলেন, ‘সঠিক সম্মান পেলে পারিশ্রমিক না নিয়েও কাজ করি। অর্থ আমার কাছে সব নয়। অগ্নিদেবদার ছবিতে পারিশ্রমিক নিইনি, সেটা কাউকে জানতেও দিইনি।’

অন্যদিকে, প্রযোজক সাঁইপ্রকাশ লাহিড়ির অভিযোগ ছিল জিতু সেটে স্পটবয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এই অভিযোগের জবাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জিতু বলেন, ‘আমার শুটিং ফ্লোরে আসুন। একজন টেকনিশিয়ানও যদি আমার বিরুদ্ধে কোনো ভুল কাজের উদাহরণ দিতে পারেন, তবে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব।’

আক্ষেপ প্রকাশ করে জিতু আরও বলেন, ‘এভাবে ইন্ডাস্ট্রি চলতে পারে না। অভিনেতারা কি সবসময়ই ‘সফট টার্গেট’? শুধু খবরের শিরোনাম হওয়ার জন্য বা ছবি প্রচারের স্বার্থে আমার নাম ভাঙিয়ে আমাকে আক্রমণ করা হবে, এটা মেনে নেওয়া যায় না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ

দৌলতদিয়া অতিরিক্ত বাড়া আদায়;জরিমানা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই : দীপেন দেওয়ান

‘উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে’হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা মামলায় গ্রেপ্তার দুই নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

লক্ষ্মীপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ; স্বর্ণ ব্যবসায়ী নিহত

ফল কীভাবে কাজ করে ?

ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য আপাতত ‘বিকল্প ট্রেন’

অস্ট্রেলিয়ায় ইফতার

১০

দুর্ঘটনার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

১১

ছুটিতে দেশের হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে ১৬ দফা নির্দেশনা

১২

অর্থ আমার কাছে সব নয় : অভিনেতা জিতু কামাল

১৩

রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৪

শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’

১৫

ঢাকা উত্তর সিটি ৪৮ নং কাউন্সিলর প্রার্থী মঞ্জু মোল্লার স্মার্ট ওয়ার্ড গড়ার অঙ্গীকার

১৬

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৭

সাভারে অতিরিক্ত ভাড়া আদায়ে দুই বাসকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

১৮

ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী

১৯

নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী

২০