নিউজ ডেস্ক
২০ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

পুরস্কার জিতে নিয়েছে লি ইউন-জায়ে

এক সময় যাকে কে-পপ ইন্ডাস্ট্রি একের পর এক দরজা বন্ধ করে দিয়েছিল, আজ সেই কণ্ঠই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের নানা প্রান্তে। দীর্ঘ অবজ্ঞার শিকার হয়েছিলেন। এবার সব বাধা পেরিয়ে ওঠা সেই শিল্পী ও তার দলের হাতে উঠল বিশ্বের সেরা সাফল্য। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে তৈরি হলো এক নতুন ইতিহাস; প্রথমবারের মতো কোনো কে-পপ গান হিসেবে অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের (অরিজিনাল সং) পুরস্কার জিতে নিয়েছে ‘গোল্ডেন’। যার রূপকার কে-পপ শিল্পী ইজেএই (লি ইউন-জায়ে) ও তার দল। 

অস্কার পাওয়া এই মিউজিক ভিডিও ‘গোল্ডেন’ মূলত নেটফ্লিক্সের অ্যানিমেটেড মিউজিক্যাল ফিল্ম ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর টাইটেল সং। এবারের জমকালো এই আসরে গানটির নেপথ্যে থাকা শিল্পী ইজেএই (লি ইউন-জায়ে), আড্রে নুনা, রেই আমি ও প্রযোজক টেডি পার্কসহ সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয় অস্কারের সোনালি ট্রফি।

পুরস্কার গ্রহণের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পী ইজেএই। তিনি বলেন, এই অর্জন শুধু সাফল্যের নয়, বরং হাজারো বাধার মুখে দমে না গিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প।ইজেএই-এর এই বিশ্বজয়ের নেপথ্যে রয়েছে দীর্ঘ সাত বছরের কঠোর সংগ্রামের ইতিহাস। কে-পপ জগতের নামজাদা প্রশিক্ষণ কক্ষে বিটিএস বা ব্ল্যাকপিঙ্কের মতো তারকা হওয়ার স্বপ্নে বিভোর হয়ে দীর্ঘ সময় পার করেছিলেন তিনি। কিন্তু প্রতিভার স্বাক্ষর রাখা সত্ত্বেও বারবার তার গান অপ্রকাশিত থেকে যায়। গভীর একাকীত্ব আর হতাশায় এক সময় ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে হাল ছাড়েননি। সনি পিকচার্স অ্যানিমেশনের ‘কে-পপ ডেমন হান্টার্স’ তাকে সৃজনশীল কাজের সুযোগ দিলে জন্ম হয় ‘গোল্ডেন’ গানটির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১০

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১২

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৩

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৪

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

১৫

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৬

গাজীপুর সিটিতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১৭

টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের গডফাদার মাহিন আহম্মেদ গ্রেফতার

১৮

মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৯

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০