নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় এবং যানবাহন পারাপার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের এক নতুন মাইলফলক অতিক্রান্ত হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে চলতি বছরের প্রথম তিন দিনে (১৭ থেকে ১৯ মার্চ) ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়ছে, ২০২৫-এ এই সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি।

চলতি বছর প্রথম তিন দিনে মোট টোল আদায় হয় ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা। একইভাবে যমুনা সেতুর ক্ষেত্রে চলতি বছর ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়, ২০২৫-এ এই সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি।

২০২৬ সাল এক দিনে সর্বোচ্চ মোট টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

২০২৫ সালের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এই বছর বড় কোন দুর্ঘটনা বা বড় ধরনের যানজট পরিলক্ষিত হয়নি। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা ও দক্ষতার প্রতিফলন।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের যাতায়াত ব্যবস্থাকে সহজ ও আধুনিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীও আসন্ন ঈদযাত্রা নিয়ে অত্যন্ত সজাগ এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় এবং যানবাহন পারাপার

ভেদাভেদ ভুলে এক কাতারে মুসল্লিরা, ঈদের আনন্দে মুখর চট্টগ্রাম

ইতালির বিশ্বকাপ প্লে-অফ দলে ডাক পেলেন চিয়েসা

ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন

একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; ইসলামী আন্দোলন 

ভালুকায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬

সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ

খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত

১০

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

১১

জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১২

নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৩

রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন

১৫

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য

১৬

মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো

১৭

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

১৮

মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

১৯

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৭ লাখ টাকা

২০