নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

লক্ষ্মীপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ; স্বর্ণ ব্যবসায়ী নিহত

জেলায় ঝড়ে সড়কের ওপর উপড়ে পড়া গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরি দাশ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের চৌরাস্তা সরকারি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনোহরি দাশ কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার কর্ণজিত দাশের ছেলে। তিনি স্থানীয় করইতলা বাজারে বড় ভাই গিরি দাশের সাথে তাদের পারিবারিক স্বর্ণের দোকানে ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে ব্যবসায়িক প্রয়োজনে কমলনগর উপজেলার করইতলা এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর যাচ্ছিলেন মনোহরি। হঠাৎ প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হলে সড়কের ওপর একটি গাছ উপড়ে পড়ে। অন্ধকারের মধ্যে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে থাকা গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বন্ধু আব্দুর রহমান রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মনোহরির অকাল মৃত্যুতে তার পরিবার ও করইতলা বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে

লারিজানি হত্যার মূল্য দিতে হবে ‘খুনিদের’: মোজতাবা খামেনি

নতুন ক্ষেপণাস্ত্র হামলায় গ্যাস স্থাপনায় ‘ব্যাপক’ ক্ষতি : কাতারএনার্জি

ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ধ্বংসাবশেষে গ্যাস স্থাপনা বন্ধ করল আবুধাবি

হরমুজ ইস্যুতে ট্রাম্পের চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রী, হোয়াইট হাউসে বৈঠক

আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

টেকনাফে ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ

দৌলতদিয়া অতিরিক্ত বাড়া আদায়;জরিমানা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই : দীপেন দেওয়ান

১০

‘উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে’হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা মামলায় গ্রেপ্তার দুই নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১১

লক্ষ্মীপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ; স্বর্ণ ব্যবসায়ী নিহত

১২

ফল কীভাবে কাজ করে ?

১৩

ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের

১৪

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য আপাতত ‘বিকল্প ট্রেন’

১৫

অস্ট্রেলিয়ায় ইফতার

১৬

দুর্ঘটনার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৭

ছুটিতে দেশের হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে ১৬ দফা নির্দেশনা

১৮

অর্থ আমার কাছে সব নয় : অভিনেতা জিতু কামাল

১৯

রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

২০