নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য আপাতত ‘বিকল্প ট্রেন’

 বগুড়ার সান্তাহারে নয়টি বগি লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে আরও ১২ ঘণ্টা সময় লাগতে পারে। এই সময়ে ওই রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ‘ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা’ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বুধবার রাতে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রেল যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীরা ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাবেন। এজন্য বিভিন্ন রুটের কয়েকটি ট্রেন ট্রান্সশিপমেন্ট করা হবে।

ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা:

১.পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস দুটি ট্রেন দিয়ে ঢাকা-পঞ্চগড়-ঢাকা ট্রান্সশিপমেন্ট হবে।
২. দ্রুতযান ও একতা এ দুটো দিয়েও ঢাকা-পঞ্চগড়-ঢাকা ট্রান্সশিপমেন্ট হবে।
৩.সীমান্ত ও রূপসা দুটি ট্রেন দিয়ে খুলনা ও নীলফামারীর মধ্যে ট্রান্সশিপমেন্ট হবে।
৪. পার্বতীপুর স্পেশাল ও বাংলাবান্ধা অথবা কাঞ্চন দিয়ে আরেকটা ঢাকা-পার্বতীপুর ট্রান্সশিপমেন্ট হবে।
৫. তিতুমীর এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেস দিয়ে রাজশাহী এবং চিলাহাটি রুটে চলাচলকারী ট্রেন দুইটি ট্রান্সশিপমেন্ট করা হবে।
৬. ৭৯৭ নং কুড়িগ্রাম এক্সপ্রেস ভায়া বগুড়া কুড়িগ্রাম চালানো হবে।
৭. ৮০৪ নং বাংলাবান্ধা এক্সপ্রেস আক্কেলপুর-রাজশাহী, ৮০৩ নং বাংলাবান্ধা-রাজশাহী-পঞ্চগড় এবং আগামীকালের ৮০৪ নং বাংলাবান্ধা-পঞ্চগড়-রাজশাহীর যাত্রা বাতিল থাকবে।

বাংলাদেশ রেলওয়ে জানায়, ৯টি বগি উদ্ধার করতে ১২ ঘণ্টার মতো সময় লাগতে পারে। আপাতত ট্রান্সশিপমেন্ট হবে, অর্থাৎ পঞ্চগড় থেকে যে ট্রেন আসছে এবং ঢাকা থেকে যে ট্রেনটি যাচ্ছে দুর্ঘটনার স্পট থেকে যাত্রীরা উক্ত ট্রেন পরিবর্তন করে যাত্রা করবেন।

এর আগে বুধবার দুপুর দুইটার দিকে বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নীলফামারী জেলার চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ ইস্যুতে ট্রাম্পের চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রী, হোয়াইট হাউসে বৈঠক

আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

টেকনাফে ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ

দৌলতদিয়া অতিরিক্ত বাড়া আদায়;জরিমানা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই : দীপেন দেওয়ান

‘উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে’হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা মামলায় গ্রেপ্তার দুই নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

লক্ষ্মীপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ; স্বর্ণ ব্যবসায়ী নিহত

ফল কীভাবে কাজ করে ?

ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের

১০

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য আপাতত ‘বিকল্প ট্রেন’

১১

অস্ট্রেলিয়ায় ইফতার

১২

দুর্ঘটনার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৩

ছুটিতে দেশের হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে ১৬ দফা নির্দেশনা

১৪

অর্থ আমার কাছে সব নয় : অভিনেতা জিতু কামাল

১৫

রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৬

শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’

১৭

ঢাকা উত্তর সিটি ৪৮ নং কাউন্সিলর প্রার্থী মঞ্জু মোল্লার স্মার্ট ওয়ার্ড গড়ার অঙ্গীকার

১৮

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৯

সাভারে অতিরিক্ত ভাড়া আদায়ে দুই বাসকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

২০