নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান

দেশের কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিশেষ মঞ্জুরির অর্থ বিতরণের লক্ষ্যে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের বরাদ্দকৃত এই অর্থ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আজ রোববার প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহমুদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রোববার ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত। আগ্রহী আবেদনকারীদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা ‘মাইগভ’ www.mygov.bd) পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে।

আবেদনের কোনো হার্ডকপি বা সরাসরি কপি গ্রহণ করা হবে না।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামত, সংস্কার, আসবাবপত্র তৈরি ও পাঠাগার উন্নয়নের জন্য আবেদন করতে পারবে।

এতে আরও বলা হয়, এ ক্ষেত্রে অনগ্রসর এলাকার অস্বচ্ছল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক-কর্মচারীরা তাদের জটিল ও ব্যয়বহুল রোগ বা দৈব দুর্ঘটনার চিকিৎসার জন্য এবং শিক্ষার্থীরা শিক্ষা ব্যয় নির্বাহ ও চিকিৎসার জন্য আবেদন করতে পারবেন।

মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের বিশেষ বিবেচনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থ তাদের অনলাইন ব্যাংক হিসেবে প্রদান করা হবে। আবেদনের সময় অবশ্যই এমআইসিআর চেকের কপি স্ক্যান করে যুক্ত করতে হবে।

এতে বলা হয়, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্থ মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর মাধ্যমে সরাসরি প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পিতা/মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২০২৪-২৫ অর্থবছরে যারা এই অনুদান পেয়েছেন, তারা চলতি অর্থবছরে আবেদনের সুযোগ পাবেন না।

এতে বলা হয়, প্রাপ্ত আবেদনগুলো জেলা পর্যায়ের কমিটির যাচাই-বাছাই শেষে আগামী ১৫ মে’র মধ্যে মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১০

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১২

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৩

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৪

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

১৫

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৬

গাজীপুর সিটিতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১৭

টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের গডফাদার মাহিন আহম্মেদ গ্রেফতার

১৮

মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৯

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০