নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি’র সহকারী পরিচালক এস. এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক নির্দেশনাপত্র অধিদপ্তরের সব আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর গত ৫ মার্চের এক নির্দেশনা পত্রের প্রেক্ষিতে এই কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসসমূহকে ৪-১৬ মার্চের মধ্যে চাহিদা দাখিল করতে হবে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসসমূহের জন্য এই সময়সীমা ২৯ মার্চ এবং উপ-পরিচালক (মাধ্যমিক)-এর অফিসের জন্য ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পদ্ধতি ও সতর্কতা বিষয়ে নির্দেশনায় বলা হয়, পাঠ্যপুস্তকের চাহিদা এনসিটিবি’র নির্ধারিত ওয়েব অ্যাপ্লিকেশনের (https://nctb.ihealthscreen.org) মাধ্যমে অনলাইনে দাখিল করতে হবে।

মাউশি জানিয়েছে, কোনোভাবেই হার্ড কপি বা ই-মেইলে সফট কপি গ্রহণ করা হবে না। নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীর তুলনায় কোনোভাবেই অতিরিক্ত বা কম চাহিদা প্রদান করা যাবে না। উল্লেখযোগ্য পরিমাণ গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট চাহিদা প্রদানকারী কর্মকর্তা দায়ী থাকবেন। জেলা শিক্ষা কর্মকর্তারা তাদের অধীনস্থ উপজেলা বা থানা অফিস থেকে ইংরেজি ভার্সন, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি ট্রেড স্তরের চাহিদা সংগ্রহ করে অনলাইনে আপলোড করবেন।

এনসিটিবি’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিকট প্রতি বছর ১লা জানুয়ারি বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সরকারের একটি অগ্রাধিকারভুক্ত ও জনগুরুত্বপূর্ণ কার্যক্রম। এই লক্ষ্য বাস্তবায়নেই আগাম এই চাহিদা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।

ইউজার আইডি বা পাসওয়ার্ড সংক্রান্ত কোনো সমস্যা হলে এনসিটিবি’র ওয়েব অ্যাপ্লিকেশনের জরুরি যোগাযোগ লিংকে ক্লিক করে সংশ্লিষ্ট জেলার জন্য দায়িত্বরত সহায়তাকারীর সাহায্য নেওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১০

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১২

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৩

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৪

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

১৫

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৬

গাজীপুর সিটিতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১৭

টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের গডফাদার মাহিন আহম্মেদ গ্রেফতার

১৮

মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৯

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০