নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

 বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, খাল খনন কার্যক্রমের মাধ্যমে কৃষিতে সেচ সুবিধা বাড়বে এবং বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমে কৃষি উৎপাদনের খরচ হ্রাস পাবে। এতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

আজ দুপুরে কিশোরগঞ্জের নিকলি উপজেলার আড়িবিল খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশের মতো কিশোরগঞ্জেও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে পানির প্রাকৃতিক প্রবাহ বৃদ্ধি পাবে এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত হবে। বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমলে কৃষি উৎপাদনের খরচও কমবে।

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী না হলে উন্নয়ন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে যুগান্তকারী নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে।

সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতোমধ্যে চালু হয়েছে এবং এর মাধ্যমে কিশোরগঞ্জের এক হাজারের বেশি পরিবার আর্থিক সহায়তা পাচ্ছে। এছাড়া ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু করা হয়েছে এবং আগামী এপ্রিলে কৃষক কার্ড চালু করা হবে। এতে চাষি, খামারি, পাটচাষি ও রেশম চাষিরা উপকৃত হবেন।

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে প্রায় ১২ লাখ কৃষকের এক হাজার ৫০ কোটি টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে।

পরে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আনুষ্ঠানিকভাবে আড়িবিল খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১০

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১১

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

১২

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

১৩

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

১৪

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১৭

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৮

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৯

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

২০