নিউজ ডেস্ক
৫ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুল সাধারণ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার-নয়ন রায়ঃ

 

 

যশোরের মণিরামপুরে উৎসবমুখর পরিবেশে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাতীয় দৈনিক ‘নাগরিক ভাবনা’র উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জাতীয় দৈনিক ‘জবাবদিহি’ ও জেটিভির প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা এবং নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

সাত সদস্যবিশিষ্ট এই নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন দপ্তর সম্পাদক বিএম সাব্বির হাসান (স্টাফ রিপোর্টার, প্রতিদিনের কন্ঠ), কোষাধ্যক্ষ মোঃ আব্দুল আলিম (প্রতিনিধি, দৈনিক সকালের বার্তা), সাংগঠনিক সম্পাদক এসএম ফারুকুল ইসলাম (প্রতিনিধি, দৈনিক দেশ বুলেটিন), প্রচার সম্পাদক মোঃ তহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার, সোনালী নিউজ টিভি) এবং নির্বাহী সদস্য প্রদীপ কুমার মন্ডল (প্রতিনিধি, দ্যা ডেইলি ট্রাইবুনাল)।

দ্বি-বার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নুর-ইসলাম ও সুমন চক্রবর্তী। নির্বাচন চলাকালীন মণিরামপুর থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। নির্বাচনটি পরিদর্শন করেন মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা সাফায়ত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা মহিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক রিয়াদ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সভাপতি ইবাদুল ইসলাম মনু।

এসময় আরও উপস্থিত ছিলেন আরজেএফ-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, নড়াইল জেলা কমিটির দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস, জেলা নির্বাহী সদস্য সৈয়দ ওয়াহিদুল রহমান (মুকুল) সহ মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চক্রবর্তী এবং প্রতিষ্ঠাতা সদস্য নুর-ইসলাম, এসএম তাজামুল হুসাইন, তহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল-মামুন।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ক্লাবের বৃহত্তর স্বার্থে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা সম্মিলিতভাবে আগামী দুই বছর ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ : ভূমিমন্ত্রী

পঞ্চগড়ে বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন এমপি মোশাররফ

২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

চরম বিরোধিতার মুখে বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার, ঝুঁকিতে ইনফান্তিনোর চেয়ার

জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ দিনের শিক্ষাসফর সম্পন্ন

শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক

র‍্যাব-১ এর ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

গাজা থেকে কি সত্যিই সেনা সরাতে প্রস্তুত ইসরায়েল? ট্রাম্পের শান্তি প্রস্তাব ও নেতানিয়াহুর রাজনৈতিক সংকট

১০

বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

১১

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, নিখোঁজ ৩

১৩

এস্পিকে দলে নিল রিয়াল মাদ্রিদ

১৪

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

১৫

বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: আফরোজা

১৬

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ : ভারপ্রাপ্ত স্পিকার

১৭

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৮

কুমিল্লায় পরিবেশবান্ধব আধুনিক মেগাসিটি গড়ার কর্মপরিকল্পনা গ্রহণ: উদবাতুল বারী

১৯

ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

২০