নিজস্ব প্রতিবেদক | লিড নিউজ ২৪
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা সংস্থা।
এ তালিকায় রয়েছেন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের একাধিক নেতা, সাবেক জনপ্রতিনিধি ও ব্যবসায়ী। তাঁদের আয়কর নথি এবং আর্থিক লেনদেন পর্যালোচনা করা হচ্ছে।
এনবিআর-সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ব্যাংক হিসাবের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিচালিত লেনদেনও খতিয়ে দেখা হবে।
উপজেলাভিত্তিক ব্যাংক হিসাব জব্দের সংখ্যা
তালিকায় রয়েছেন যাঁরা
ব্যাংক হিসাব জব্দের তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব মো. সেরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাফুন নাহার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস।
এ ছাড়া তালিকায় রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রাবিউল আলম সিকদার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ।
গত কয়েক দিনে এসব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো প্রমাণিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
লিড নিউজ ২৪
leadnews24.net
মন্তব্য করুন