নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এলিয়ন প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটে যাত্রাবাড়ীর জনপদ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটক ব্যক্তিরা হলেন—চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত অলিউল্লাহ হকের ছেলে মো. ইসমাইল হোসেন (৪২) এবং একই গ্রামের মো. আব্দুর রউফ পাটোয়ারীর ছেলে মো. কাওছার পাটোয়ারী (৪১)। ইসমাইল হোসেন বর্তমানে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দামপাড়া এলাকায় বসবাস করেন।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় সূত্রে জানা গেছে, ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে প্রাইভেটকারযোগে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার নির্দেশনা ও উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে কোতোয়ালি সার্কেল পরিদর্শক মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার রাত ৯টায় যাত্রাবাড়ীর জনপদ মোড় এলাকায় অবস্থান নেয়।

​রাত ৯টা ১০ মিনিটের দিকে সন্দেহভাজন এলিয়ন প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-২৯-০৬৯৩) জনপদ মোড়ে পৌঁছালে অভিযানিক দল গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ড্যাশবোর্ডের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চালকের আসনে থাকা ইসমাইল হোসেন ও পাশের আসনে থাকা কাওছার পাটোয়ারীকে আটক এবং গাড়ি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (মামলা নং-৭৮) দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

১

টাকা নয়, ভালোবাসা ও জনসমর্থনেই এলাকার উন্নয়ন চান আফরান বেপারী

২

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা

৩

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

৪

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

৫

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৬

যশোরে শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি চরম ক্ষতির শঙ্কায় কৃষক পরিবার

৭

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

৮

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৯

শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় উ. কোরিয়ায় কারখানা পরিদর্শন করলেন কিম

১১

এসআরবি-এর অভিযানে বাগেরহাটে ৯.৮ কেজি গাঁ/জাসহ যুবক গ্রে/প্তার

১২

মোংলায় ৫ বছরের শিশুপুত্রসহ মা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

১৩

নওগাঁয় পুলিশ চেকপোস্টে দেশীয় অ/স্ত্র সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রে/ফতার

১৪

লাকসামের নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

১৫

নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ

১৭

ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

১৮

মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টায় এক যুবক আটক

১৯

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ

২০