নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যক্ষের সুনাম ক্ষুণ্নের অভিযোগে সংবাদ সম্মেলন

মো মামুন হাজী লালমোহন :

ভোলার লালমোহন উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যক্ষের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন।এ সময় তিনি অভিযোগ করেন, সম্প্রতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকায় হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বাসিন্দা মৃত কয়ছর আহাম্মদের ছেলে আব্দুল মোতালেব তাকে এবং তার প্রতিষ্ঠানকে জড়িয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন।

অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, প্রকাশিত ভিডিওতে উত্থাপিত অভিযোগ ও বর্ণিত ঘটনার সঙ্গে তার এবং প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচার তার ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, আমি সব সময় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর সত্যতা যথাযথ তথ্য-প্রমাণের মাধ্যমে প্রমাণ করা হোক। যদি কোনো অভিযোগের সঙ্গে আমার সম্পৃক্ততার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রচলিত আইনে যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত রয়েছি। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে কেনো এমন অভিযোগ ও অপপ্রচার চালানো হয়েছে, তা খতিয়ে দেখে আব্দুল মোতালেবকে যথাযথ জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানান অধ্যক্ষ মো. রুহুল আমিন।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় সাংবাদিকদের উদ্দেশে রুহুল আমিন বলেন, প্রকৃত ঘটনা ও তার বক্তব্য জনসাধারণের সামনে তুলে ধরতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রয়োজন, যাতে কেউ মিথ্যা তথ্য বা অপপ্রচারের শিকার না হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে যুবলীগ–ছাত্রলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, পেট্রল ঢেলে আগুন

১

নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

২

লালমোহনে ৩ মাসের নববধূ রেখে প্রেমিকার সঙ্গে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণী, এলাকায় চাঞ্চল্য

৩

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

৪

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

৫

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

৬

লাকসাম, পৌরসভা ও মনোহরগঞ্জে, নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশে পরিকল্পিত বিশৃঙ্খলা প্রতিরোধের আলোচনা সভা

৭

নওগাঁর ৯৯ ইউনিয়নে ইউপি নির্বাচন চার ধাপে, প্রথম ধাপে ভোট সদর-মান্দাসহ ৪ উপজেলায়

৮

মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯

গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা

১০

মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১২

ভোলাহাটে পুলিশের অভিযানে গাঁ/জাসহ মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার

১৩

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৪

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

১৫

লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যক্ষের সুনাম ক্ষুণ্নের অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ

১৭

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠন গুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

নাটোরে ভেজাল গুড় তৈরি করায় এক লাখ টাকা জরিমানা

১৯

মিছিলে বাসের ধাক্কায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

২০