নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

দণ্ডিত না হলেও অপরাধলব্ধ সম্পদ জব্দের আইন করল ইন্দোনেশিয়া

দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় দণ্ডিত না হলেও অপরাধলব্ধ সম্পদ জব্দের সুযোগ রেখে একটি বহুল প্রতীক্ষিত বিল পাস করেছে ইন্দোনেশিয়ার আইনপ্রণেতারা।

বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে বিলটি পাস হয়।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে দেশটির প্রথম সম্পদ বাজেয়াপ্তকরণ আইনটি পাস হয়। বিলটি প্রথম উত্থাপনের ১৮ বছর পর তা আইনে পরিণত হলো।

আইনপ্রণেতা হাবিবুরোখমান পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে বলেন, আগে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদই কেবল জব্দ করা যেত।

আইনের চূড়ান্ত পাঠ প্রকাশ করা হয়নি। তবে এএফপির হাতে আসা একটি খসড়ায় বলা হয়েছে, কোনো সন্দেহভাজন ব্যক্তি মারা গেলে, অসুস্থ হলে বা পলাতক থাকলে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত না করেও তার সম্পদ বাজেয়াপ্ত করা যাবে।

এ ক্ষেত্রে সম্পদের মূল্য হতে হবে অন্তত ১০০ কোটি রুপিয়া (প্রায় ৫৪ হাজার ৭৫৮ ডলার)।

হাবিবুরোখমান বলেন, দুর্নীতি, মাদক পাচার, আর্থিক জালিয়াতি, সন্ত্রাসবাদ ও মানব পাচারের মাধ্যমে অর্জিত সম্পদ এই আইনের আওতায় বাজেয়াপ্ত করা যাবে।

তিনি আরও বলেন, আইনটির অপব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ঠেকাতে একটি স্বাধীন সংস্থা গঠন করা হবে। সংস্থাটির সদস্যদের মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট ও তাদের অনুমোদন দেবে পার্লামেন্ট।

গত আগস্টে বিলটি পাসের দাবিতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের দুর্নীতির ধারণাসূচকে ১০০-এর মধ্যে মাত্র ৩৪ পয়েন্ট পেয়েছে ইন্দোনেশিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

১

লালমোহনে ৩ মাসের নববধূ রেখে প্রেমিকার সঙ্গে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণী, এলাকায় চাঞ্চল্য

২

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

৩

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

৪

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

৫

লাকসাম, পৌরসভা ও মনোহরগঞ্জে, নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশে পরিকল্পিত বিশৃঙ্খলা প্রতিরোধের আলোচনা সভা

৬

নওগাঁর ৯৯ ইউনিয়নে ইউপি নির্বাচন চার ধাপে, প্রথম ধাপে ভোট সদর-মান্দাসহ ৪ উপজেলায়

৭

মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা

৯

মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১১

ভোলাহাটে পুলিশের অভিযানে গাঁ/জাসহ মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার

১২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৩

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

১৪

লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যক্ষের সুনাম ক্ষুণ্নের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ

১৬

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠন গুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

নাটোরে ভেজাল গুড় তৈরি করায় এক লাখ টাকা জরিমানা

১৮

মিছিলে বাসের ধাক্কায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

১৯

আশুলিয়ায় শ্রমিকদের ইট-পাটকেলে ৩ পুলিশ আহত, ২ গাড়ি ভাঙচুর

২০