নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০ জন

নবীনগর নির্বাচন অফিসে ২১ হাজার টাকায় অপ্রাপ্তবয়স্কের এনআইডি! ঘুষ-দুর্নীতি ও হয়রানির অভিযোগ

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বয়স কম হলেও সমস্যা নেই, ২১ হাজার টাকা দিলেই মিলবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)! এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।

নতুন ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনসহ বিভিন্ন সেবা প্রদানে ঘুষ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি ও সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন উপজেলার ইসমাইল নামে এক ব্যক্তি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) সাঈদ আজাদ এবং নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

লিখিত অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে অবৈধভাবে অর্থ আদায় এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে।

জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগে বলা হয়, নতুন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য নির্বাচন অফিসে গেলে টাকা দিতে রাজি হওয়া ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দিয়ে সেবা দেওয়া হয়। তাঁদের চেয়ারে বসিয়ে কাজ করা হলেও টাকা দিতে অস্বীকৃতি জানালে দরজা থেকেই দুর্ব্যবহার করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অফিসের বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা আদায়ের অভিযোগ রয়েছে। ছোটখাটো তথ্য সংশোধন থেকে শুরু করে ফাইল স্থানান্তরসহ বিভিন্ন কাজে অর্থ দিতে হয়।

নির্ধারিত অর্থ না দিলে সেবাগ্রহীতাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়।
অন্যদিকে, ইউএনওর কাছে দেওয়া অভিযোগে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তৈরির ক্ষেত্রে অতিরিক্ত হয়রানির বিষয়টি তুলে ধরা হয়েছে।

অভিযোগকারীর দাবি, ফাইলের মধ্যে বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করে বিভিন্ন কাজ পরিচালনা করা হয়। অফিসের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধেও সেবাগ্রহীতাদের ভোগান্তিতে ফেলার অভিযোগ আনা হয়েছে।

বিশেষ করে বয়সের শর্ত পূরণ না হলেও ২১ হাজার টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্র করে দেওয়ার অভিযোগটি এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এ অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগকারী ইসমাইল এসব অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাধারণ নাগরিক ও প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত, স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, এর আগেও ২০২৬ সালের ১১ আগস্ট নবীনগর উপজেলা নির্বাচন অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। ওই সময় তিনি নতুন ভোটার নিবন্ধন ও এনআইডি-সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং প্রবাসীদের ভোগান্তির বিষয়েও খোঁজখবর নেন। একই সঙ্গে সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, যে বিষয়ে অভিযোগ করেছে তা তার মায়ের নাম দু নাম দুই ধরনের তা আইডেন্টিটিফাই কি করে করবে। নির্বাচন অফিসের অভিযোগ করলে জেলায় করবে।

এই বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক মুঠোফোনে বলেন আপনি ফোন দিয়েছেন অন্য কেউই ফোন না দিয়ে নিউজ করেছে,যাক ফাইটা দেখলে বুঝতে পারলাম ঘটনা সত্য কিনা।

সচেতন মহলের দাবি, সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে এ ধরনের গুরুতর অভিযোগ ওঠার পর বিষয়টি আর অবহেলা করার সুযোগ নেই।

অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনে সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা এবং সেবাগ্রহীতাদের বক্তব্য গ্রহণ করা জরুরি। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সাধারণ মানুষের প্রত্যাশা, জাতীয় পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবা যেন কোনো অর্থের বিনিময়ে নয়, বরং সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

১

লালমোহনে ৩ মাসের নববধূ রেখে প্রেমিকার সঙ্গে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণী, এলাকায় চাঞ্চল্য

২

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

৩

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

৪

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

৫

লাকসাম, পৌরসভা ও মনোহরগঞ্জে, নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশে পরিকল্পিত বিশৃঙ্খলা প্রতিরোধের আলোচনা সভা

৬

নওগাঁর ৯৯ ইউনিয়নে ইউপি নির্বাচন চার ধাপে, প্রথম ধাপে ভোট সদর-মান্দাসহ ৪ উপজেলায়

৭

মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা

৯

মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১১

ভোলাহাটে পুলিশের অভিযানে গাঁ/জাসহ মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার

১২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৩

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

১৪

লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যক্ষের সুনাম ক্ষুণ্নের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ

১৬

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠন গুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

নাটোরে ভেজাল গুড় তৈরি করায় এক লাখ টাকা জরিমানা

১৮

মিছিলে বাসের ধাক্কায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

১৯

আশুলিয়ায় শ্রমিকদের ইট-পাটকেলে ৩ পুলিশ আহত, ২ গাড়ি ভাঙচুর

২০