মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

যশোরের প্রেসক্লাবের সামনে জজ কোর্টের দক্ষিণ গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কের জজ কোর্টের দক্ষিণ গেট লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই রাতে যশোর শহরের আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর সিভিল কোর্ট মোড়ের দিক থেকে জিলা স্কুল মোড়ের দিকে আসা একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি প্রেসক্লাবের সামনে পৌঁছায়। এ সময় মোটরসাইকেল থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল দুটি কোর্টের গেটের দেয়ালে বিস্ফোরিত হয়ে বিকট শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত রেলগেটের দিকে পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী হাসানুজ্জামান বলেন, আমি সামনে থেকেই ঘটনাটি দেখেছি। মোটরসাইকেলে আসা ব্যক্তিরা প্রেসক্লাবের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে রেলগেটের দিকে পালিয়ে যায়। এদিকে একই রাতে যশোর শহরের আরও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরপর এসব বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রেসক্লাবের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকসহ স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

 

সংবাদ পেয়ে যশোর পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক নুর ইসলাম ঘটনাস্থলে যান এবং দেওয়ালে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন। তিনি বলেন, কারা এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা তিনি জানেন না। ককটেল নিক্ষেপের সংবাদ শুনে তিনি এসেছেন।

 

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা বলেছেন, প্রেসক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে সন্ধ্যার পর কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। ঘটনা শুনে তিনি সেখানে যান এবং পুলিশ বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করছে বলে জানিয়েছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক

১

এনভিডিয়ার দরপতন অব্যাহত, নিম্নমুখী ওয়াল স্ট্রিটের অধিকাংশ শেয়ারবাজার

২

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং: হোয়াইট হাউস

৩

৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা

৪

সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : বাণিজ্যমন্ত্রী

৫

যশোর ঝিকরগাছায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক

৬

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

৭

নওগাঁয় বাসে তল্লাশি চালিয়ে ৯৯০ গ্রাম হেরোইন জব্দ।

৮

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

৯

দিনাজপুর বীরগঞ্জে পশ্চিম ঘোড়াবান্দ ঢেপা নদীতে জরুরি সেতু নির্মাণের দাবি, এমপি মঞ্জুরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর

১০

কালভার্টের কাজ শুরু করে ও শেষ করেননি ঠিকাদার, দুর্ভোগে হাজারো মানুষ

১১

নবীনগরে ভবতারিণী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১২

সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক

১৩

আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১০

১৪

৮৯ রানে গুটিয়ে গেল ভারত, ২৬ বছরের মধ্যে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা

১৫

তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার

১৬

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিপর্যয়, বাংলাদেশেও বন্ধ আউটলুকসহ একাধিক সেবা

১৭

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

১৮

নারী উন্নয়নে ক্রীড়াচর্চা’র বিকল্প নাই, বীরগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৯

উত্তরায় ১৭টি বাইসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার  

২০