নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২ জন

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮

মাহিদুল ইসলাম ফরহাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৮ জন। ডেঙ্গুর সংক্রমণ রোধে জনসাধারণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নতুন করে ৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী। এছাড়া শিবগঞ্জে ৬ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৪২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ২ জনকে। বর্তমানে চিকিৎসাধীন ৯৮ জনের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২৯ জন নারী। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন। সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। ফুলের টব, অব্যবহৃত পাত্র, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। তিনি আরও বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই সপ্তাহে অন্তত এক দিন বাড়ি ও আশপাশের জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। পাশাপাশি দিনের বেলায় ঘুমানোর সময় মশারি ব্যবহার, শরীরের খোলা অংশে মশা নিরোধক ব্যবহার এবং ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

সিভিল সার্জন বলেন, জ্বর, মাথাব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তক্ষরণ, অতিরিক্ত দুর্বলতা কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। নিজে নিজে ওষুধ সেবন না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক

১

এনভিডিয়ার দরপতন অব্যাহত, নিম্নমুখী ওয়াল স্ট্রিটের অধিকাংশ শেয়ারবাজার

২

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং: হোয়াইট হাউস

৩

৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা

৪

সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : বাণিজ্যমন্ত্রী

৫

যশোর ঝিকরগাছায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক

৬

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

৭

নওগাঁয় বাসে তল্লাশি চালিয়ে ৯৯০ গ্রাম হেরোইন জব্দ।

৮

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

৯

দিনাজপুর বীরগঞ্জে পশ্চিম ঘোড়াবান্দ ঢেপা নদীতে জরুরি সেতু নির্মাণের দাবি, এমপি মঞ্জুরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর

১০

কালভার্টের কাজ শুরু করে ও শেষ করেননি ঠিকাদার, দুর্ভোগে হাজারো মানুষ

১১

নবীনগরে ভবতারিণী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১২

সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক

১৩

আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১০

১৪

৮৯ রানে গুটিয়ে গেল ভারত, ২৬ বছরের মধ্যে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা

১৫

তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার

১৬

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিপর্যয়, বাংলাদেশেও বন্ধ আউটলুকসহ একাধিক সেবা

১৭

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

১৮

নারী উন্নয়নে ক্রীড়াচর্চা’র বিকল্প নাই, বীরগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৯

উত্তরায় ১৭টি বাইসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার  

২০