সায়মন খান।
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

হাইকোর্টের আদেশে রিহ্যাবের কার্যক্রমে বাধা কাটল, স্থগিত মন্ত্রণালয়ের নির্দেশনা

 

 

দেশের আবাসন খাতের অন্যতম প্রধান সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাংগঠনিক কার্যক্রম সীমিত করার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে সংগঠনটির বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), আবাসন মেলাসহ নিয়মিত ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আপাতত আর কোনো বাধা থাকছে না।

রোববার (১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে রিহ্যাবের কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে সংগঠনটিকে নিয়মিত বা রুটিন কার্যক্রমের বাইরে সব ধরনের সভা ও অন্যান্য সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের ফলে রিহ্যাবের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা এবং আবাসন মেলার মতো আয়োজনের ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকর হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

এ অবস্থায় মন্ত্রণালয়ের নির্দেশনার আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রাজ্জাক। তাঁর দায়ের করা রিট আবেদনের নম্বর ১০৪৩৬/২০২৬।

রিটের ওপর উভয় পক্ষের বক্তব্য ও শুনানি শেষে হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করার আদেশ দেন।

আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বর ইস্যু করা সনদপত্রে আদালতের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সনদপত্রে উল্লেখ করা হয়, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে।

আদালতের এ সিদ্ধান্তের ফলে আগামী তিন মাস রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রমের ওপর বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনা কার্যকর থাকবে না। ফলে সংগঠনটি তার বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা, আবাসন মেলাসহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে।

তবে হাইকোর্টের এই আদেশ সাময়িক স্থগিতাদেশ। মন্ত্রণালয়ের নির্দেশনার বৈধতা নিয়ে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে—এমনটি নয়। পরবর্তী আইনি প্রক্রিয়া ও আদালতের আদেশের ওপর বিষয়টির ভবিষ্যৎ নির্ভর করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আহসান হাবিব চৌধুরী সৈকত এর গণসংযোগ

১

কুমিল্লায় দলীয় কার্যালয়ে সংঘর্ষের জের, জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

২

হাইকোর্টের আদেশে রিহ্যাবের কার্যক্রমে বাধা কাটল, স্থগিত মন্ত্রণালয়ের নির্দেশনা

৩

জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা

৪

এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়

৫

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের নতুন সভাপতি নুরুল ইসলাম মনি,সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর

৬

সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

৭

দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

৮

পল্লীবিদ্যুৎতায়ন বোর্ডের ঠিকাদার দের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত।

৯

লাকসামে প্রবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

১১

ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন

১২

মা/দক ব্যবসা বন্ধ করো, নইলে ৫০নং ওয়ার্ড ছাড়ো — মা/দক ও কিশোর গ্যাং নির্মূলে আলোচনা সভায় কঠোর হুঁশিয়ারি

১৩

কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ

১৪

ডিমলায় বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর জাতীয় ছাত্রশক্তিতে যোগদান

১৫

যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল

১৬

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড

১৭

ইসলামিক এডুকেশন সেন্টার (আইইএস) ঢাকার উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত

১৮

জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী

১৯

সাংবাদিক রিপনের ওপর হামলা-অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

২০