নিউজ ডেস্ক
৪৭ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী

জবি প্রতিনিধি:

রসায়ন বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও মেধা যাচাইয়ের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড ২০২৭-এর ঢাকা অঞ্চলের প্রাথমিক পর্ব। একই সময়ে দেশের আরও ১৩টি আঞ্চলিক কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্বের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায়। সেখান থেকে চারজন সুযোগ পাবে আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে জাতীয় পতাকা, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির পতাকা এবং অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে ঢাকা অঞ্চলের আয়োজনের সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র‍্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

র‍্যালি শেষে নিবন্ধিত শিক্ষার্থীরা এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় অংশ নেয়। ঢাকা অঞ্চলে বাংলা ও ইংরেজি মাধ্যমের এইচএসসি এবং এ-লেভেল পর্যায়ের মোট ২৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে রসায়নবিষয়ক প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা তৈরিতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব রয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, তরুণ প্রজন্মের মধ্যে রসায়নবিষয়ক জ্ঞান বিস্তারের পাশাপাশি নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ তৈরিতে কেমিস্ট্রি অলিম্পিয়াড ইতিবাচক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিম্পিয়াডের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় দেশের ১৪টি আঞ্চলিক কেন্দ্র থেকে চার হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে। প্রাথমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রায় ২০০ শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হবে। আগামী ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চূড়ান্ত পর্বে বিজয়ীদের মধ্য থেকে চারজনকে বাছাই করা হবে। নির্বাচিত এ চার শিক্ষার্থী ২০২৭ সালে তাইওয়ানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড

১

ইসলামিক এডুকেশন সেন্টার (আইইএস) ঢাকার উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত

২

জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী

৩

সাংবাদিক রিপনের ওপর হামলা-অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

৪

নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ

৫

মনোহরগঞ্জ উপজেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৬

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

৭

শতভাগ পাসে তানযীমুল উম্মাহ মাদরাসা, আলিমের ফলাফলে ধারাবাহিক সাফল্য

৮

নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী

৯

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১০

ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা অবস্থানে রায়ানএয়ার

১১

গাজীপুর পিবি আইয়ের এসআই মো: আলতাফ হোসেনের বিরুদ্ধে আইজিপির দপ্তরে মি/থ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অ/ভিযোগ

১২

আশুলিয়া থমথমে ১৩ পোশাক কারখানা বন্ধ

১৩

মানব কল্যাণে নিবেদিত শীতলাই গ্রামের শারমিন মাহবুব ইউপি মেম্বার প্রার্থী

১৪

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ অভিযানে গ্রে/প্তার- ৩ ও ৩২ পিস ট্যাপেন্টাডল জ/ব্দ

১৫

ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী

১৬

মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় সভা

১৭

মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন যুবদলের উদ্যোগে র‍্যালী অনুষ্ঠিত

১৮

ঝলম দক্ষিণ ইউনিয়ন কেশতলা যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

১৯

মণিরামপুরের তরুণ চিত্রশিল্পী মোহনের প্রথম একক প্রদর্শনী যশোরে

২০