নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে হেনরি

প্রথম দুই ম্যাচ খেললেও, ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ তিন টি-টোয়েন্টিতে খেলবেন না নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি।

কাজের চাপ বিবেচনায় বিশ্রাম দেওয়া হয়েছে হেনরিকে। টি-টোয়েন্টি শেষে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ২ নভেম্বর অকল্যান্ডে ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন না আরেক পেসার লুকি ফার্গুসন। কাজের চাপ বিবেচনায় তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সিরিজের শেষ দুই ম্যাচে খেলবেন ফার্গুসন।

ফার্গুসনের জায়গায় তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন পেসার কাইল জেমিসন। প্রথম দুই ম্যাচে খেলেননি তিনি।
সিরিজের শেষ ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে পেসার ব্লেয়ার টিকনারকে। আবার শেষ দুই ম্যাচের জন্য দলে রাখা হয়েছে পেসার জশ ক্লার্কসনকে।

তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাকআপ হিসেবে দলে নেওয়া হয়েছে ম্যাট ফিশারকে। ঐ ম্যাচ শেষে ভারত ‘এ’ দলের বিপক্ষে ম্যাচের জন্য নিউজিল্যান্ড ‘এ’ দলে সাথে যোগ দেবেন তিনি।

পেসারদের কাজের চাপ বিবেচনায় নিয়েই সবাইকে সব ম্যাচে না খেলানোর কথা জানান নিউজিল্যান্ড কোচ বব ওয়াল্টার। তিনি বলেন, ‘সামনে আমাদের অনেক ম্যাচ রয়েছে। তাই ক্রিকেটারদের চাপের কথা মাথায় রাখতে হচ্ছে আমাদের। সবাইকে সব ম্যাচে রাখা যাবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা ভাগ্যবান। আমাদের দলের বোলিং গভীরতা দুর্দান্ত। পেস আক্রমণ সামলানোর জন্য আমাদের দলে অনেক বোলার আছে। প্রধান বোলারদের চাপ কমাতে তাদের সহায়তা করতে হবে।’

৪ নভেম্বর থেকে ওয়ানডে এবং ১৯ নভেম্বর থেকে টেস্ট সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও ভারত।
ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজের দু’টি শেষ করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুই ম্যাচই ৪ উইকেটে জিতেছে ভারত। পরের তিন ম্যাচ হবে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশকে মানবিক ও বন্ধুসুলভ করতে সকলের সহযোগিতা প্রয়োজন

১

কুয়াকাটা সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

২

সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

৩

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশন; প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করল হুইল চেয়ার.

৪

বীরগঞ্জের ‘মনিরা’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু.

৫

নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম বন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

৬

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে হেনরি

৭

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল দুই ব্যক্তির

৮

আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

৯

বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

১০

মনোহরগঞ্জের ঝলম উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল হাইর গণসংযোগ

১১

বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

১২

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

মহাকাশে প্রথম সবুজ নক্ষত্রের সন্ধান, বিজ্ঞানীদের বিস্মিত করল নতুন আবিষ্কার

১৪

গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলা খাল পুনরুদ্ধার

১৫

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

১৬

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

১৭

এসকে এন্টারপ্রাইজ ও মা হোমিও হল এর উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

ভুয়া নিউজ প্রচারের দায়ে সৌদি প্রবাসী সেলিম রানা সহ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ

১৯

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

২০