নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

শোভাবর্ধনে ‘আই লাভ ইউ মধুখালী’ উদ্বোধন

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে নতুন সংযোজন ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি এবং স্থানীয় মানুষের মধ্যে নিজ এলাকার প্রতি ভালোবাসা ও গর্ববোধ জাগিয়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

২০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টায় মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, “মধুখালীবাসীর কথা বিবেচনা করেই ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি মধুখালীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে নিজের এলাকা নিয়ে ভালোবাসা ও গর্ববোধ জাগিয়ে তুলবে। উপজেলা পরিষদে আসা মানুষের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠবে বলে আশা করছি।” স্থানীয় বাসিন্দারা জানান, মধুখালীতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান মধুখালীতে যোগদানের পর থেকেই উপজেলাটিকে সুন্দর, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধন সেই উদ্যোগের একটি নতুন সংযোজন বলে মনে করছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মধুখালীর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি ‘আই লাভ মধুখালী’ স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবং মধুখালীর ইতিবাচক পরিচিতি তুলে ধরতে ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গী বাজার মন্দিরে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দ, শারদীয় শুভেচ্ছা বিনিময়

১

শোভাবর্ধনে ‘আই লাভ ইউ মধুখালী’ উদ্বোধন

২

মৃত্যুদণ্ডের আগের সন্ধ্যায় বাবার সঙ্গে শেষ কথা, সুইটির মরদেহ ফেরত চান মা

৩

নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

৪

মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ,সরজমিনে এমপি মান্নান!

৫

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর

৬

ডিমলায় পূজামণ্ডপে বিএনপি নেতারা, দিলেন আর্থিক অনুদান

৭

রাষ্ট্রপতির অনুমোদনে কার্যকর ইশরাকের পদত্যাগ, প্রজ্ঞাপন জারি

৮

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন গৌরনদীর আধুনা গ্রামের মসজিদ ও মন্দির

৯

মোদিকে কটূক্তির জেরে হুমকি, ঘরছাড়া ভারতের ১৫ বছরের কিশোরী

১০

দিনাজপুর ‎বীরগঞ্জের সাহাডবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে করেন বিএনপি নেতৃবৃন্দ

১১

দিনাজপুর বীরগঞ্জে তান্ত্রিক কবিরাজ কে মারপিট এবং প্রস্রাব খাওয়ানোর ঘটনায় থানায় মা/মলা

১২

লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল

১৩

পূজামণ্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

উড়তে পারবে টেসলার নতুন গাড়ি, মাত্র এক সেকেন্ডেরও কম সময়ে ঘণ্টায় ৯৭ কিলোমিটার গতি

১৫

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বন্দিতালিকায় সাজার তথ্য গোপন কেন, জানতে চায় ঢাকা

১৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

১৭

সুদানে বাজারফেরত মানুষের ওপর ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮০

১৮

টাইগার শ্রফের গাড়িতে গুলি: কে এই অনিল পণ্ডিত, যিনি বিদেশে বসে চালাচ্ছেন চাঁদাবাজির চক্র?

১৯

মন্ত্রিপরিষদ বিভাগে ইশরাকের পদত্যাগপত্র, প্রজ্ঞাপন জারি হতে পারে আজই

২০