নিউজ ডেস্ক
৪০ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

দিনাজপুর ‎বীরগঞ্জের সাহাডবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে করেন বিএনপি নেতৃবৃন্দ

‎রনজিৎসরকার রাজ‎ (দিনাজপুর) প্রতিনিধি:‎

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সর্ব জনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
‎‎সাহাড়ুবী গ্রাম, দেউলী, বীরগঞ্জ, দিনাজপুরে অবস্থিত পূজামণ্ডপে উপস্থিত ছিলেন ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্তিক রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন ১নং শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল রহমান মানিক এবং দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।
‎‎এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন।
‎‎সাহাডুবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি নেতৃবৃন্দ ১নং শিবরামপুর ইউনিয়নের রোথ বাজার সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁদের এ পরিদর্শন স্থানীয় পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা তুলে ধরে।
‎‎শারদীয় দুর্গোৎসব বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম যার যার, উৎসব সবার—এমন চেতনায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখার গুরুত্বও এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর ‎বীরগঞ্জের সাহাডবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে করেন বিএনপি নেতৃবৃন্দ

১

দিনাজপুর বীরগঞ্জে তান্ত্রিক কবিরাজ কে মারপিট এবং প্রস্রাব খাওয়ানোর ঘটনায় থানায় মা/মলা

২

লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল

৩

পূজামণ্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

উড়তে পারবে টেসলার নতুন গাড়ি, মাত্র এক সেকেন্ডেরও কম সময়ে ঘণ্টায় ৯৭ কিলোমিটার গতি

৫

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বন্দিতালিকায় সাজার তথ্য গোপন কেন, জানতে চায় ঢাকা

৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

৭

সুদানে বাজারফেরত মানুষের ওপর ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮০

৮

টাইগার শ্রফের গাড়িতে গুলি: কে এই অনিল পণ্ডিত, যিনি বিদেশে বসে চালাচ্ছেন চাঁদাবাজির চক্র?

৯

মন্ত্রিপরিষদ বিভাগে ইশরাকের পদত্যাগপত্র, প্রজ্ঞাপন জারি হতে পারে আজই

১০

চীনের তৃণভূমিতে গড়ে উঠছে সুবিশাল এআই কম্পিউটিং হাব

১১

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১২

বিশেষ কারণে পদত্যাগ করছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

১৩

যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা

১৪

ডিমলায় শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, বিচারের দাবিতে থানায় বাবা

১৫

বীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি.

১৬

ত্রিশালে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে প্রশাসন-পুলিশ

১৭

এপিবিএনের জোড়া সাফল্য: ভারতীয় নাগরিকের হারানো মোবাইল উদ্ধার ও খুলনায় ৩ অনলাইন প্রতারক গ্রেপ্তার

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

১৯

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১

২০