নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

পূজামণ্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

 শারদীয়া দুর্গা উৎসবের মহানবমীতে পূজামণ্ডপ দেখতে ঢাকা থেকে রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন।

এর আগে সকাল ৯টায় তেজগাঁও বিমান বন্দর থেকে একটি সামরিক বিমানে প্রধানমন্ত্রী রংপুর রওনা দেন।

রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

প্রধানমন্ত্রীর কর্মসূচি: সকাল ৯টায় তেজগাঁও বিমান বন্দরের থেকে নীলফামারী সৈয়দপুর বিমাবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন, ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাড়ে ১২টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা, ১টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমান বন্দর থেকে রাজশাহীর ধর্মসভা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন, ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন।

বিকাল তিনটায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান, বিকাল ৪টায় ১৫ মিনিটে শাহ মখদুম বিমান বন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জেএম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রা বিরতি, রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা এবং ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমান বন্দরের পৌঁছাবেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শকালে প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ছিলেন।

মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরের দিনই বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দুর্গা উৎসব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর ‎বীরগঞ্জের সাহাডবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে করেন বিএনপি নেতৃবৃন্দ

১

দিনাজপুর বীরগঞ্জে তান্ত্রিক কবিরাজ কে মারপিট এবং প্রস্রাব খাওয়ানোর ঘটনায় থানায় মা/মলা

২

লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল

৩

পূজামণ্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

উড়তে পারবে টেসলার নতুন গাড়ি, মাত্র এক সেকেন্ডেরও কম সময়ে ঘণ্টায় ৯৭ কিলোমিটার গতি

৫

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বন্দিতালিকায় সাজার তথ্য গোপন কেন, জানতে চায় ঢাকা

৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

৭

সুদানে বাজারফেরত মানুষের ওপর ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮০

৮

টাইগার শ্রফের গাড়িতে গুলি: কে এই অনিল পণ্ডিত, যিনি বিদেশে বসে চালাচ্ছেন চাঁদাবাজির চক্র?

৯

মন্ত্রিপরিষদ বিভাগে ইশরাকের পদত্যাগপত্র, প্রজ্ঞাপন জারি হতে পারে আজই

১০

চীনের তৃণভূমিতে গড়ে উঠছে সুবিশাল এআই কম্পিউটিং হাব

১১

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১২

বিশেষ কারণে পদত্যাগ করছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

১৩

যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা

১৪

ডিমলায় শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, বিচারের দাবিতে থানায় বাবা

১৫

বীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি.

১৬

ত্রিশালে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে প্রশাসন-পুলিশ

১৭

এপিবিএনের জোড়া সাফল্য: ভারতীয় নাগরিকের হারানো মোবাইল উদ্ধার ও খুলনায় ৩ অনলাইন প্রতারক গ্রেপ্তার

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

১৯

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১

২০