নিউজ ডেস্ক
৫২ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, আগুনের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধারকারী দল ছয়জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ছয়জনকে চিকিৎসার জন্য নেয়া হয়। এর মধ্যে চারজনকে ভর্তি করা হলেও দুজনকে ছেড়ে দেয়া হয়েছে। তবে আগুনের কারণ জানা যায়নি। ওই সময় একই কথা বলেছিলেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন।

অপরদিকে সিআইডি কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ তখন জানিয়েছিলেন, একটি কক্ষে কিছু লোকজন আটকে থাকার কথা শোনা যাচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। এ ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের সবাই পালিয়েছেন।

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুপুর ১টা ৫০ মিনিটের দিকে একে একে আরও চারটি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন।

এ ঘটনায় হতাহত ১২ জনের পরিচয় পাওয়া গেলেও সর্বশেষ উদ্ধার হওয়া চারজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পরিচয় পাওয়া মৃত ছয়জন হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।

অন্যদিকে আহত ছয়জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। তারা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

এর আগে দুপুর দেড়টায় ওই রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় পর্যটকের মৃত্যু এবং ছয়জন আহত হওয়ার তথ্য জানিয়েছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিস। একই সময় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ

১

বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু.

২

কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০

৩

ইনানীর ‘টুপটুপ রিসোর্ট’-এ ভয়াবহ আগুন: নিহত ৬, দগ্ধ কয়েকজন

৪

আশুলিয়ায় গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি, পিকআপ আটক

৫

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

আশুলিয়ায় সাড়ে ৫ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

৭

লালমোহনে প্রবাসীর সাড়ে ৫ কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ

৮

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

৯

ফরাজগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিনের মতবিনিময়

১০

আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পুজা উপলক্ষে শাড়ি বিতরণ

১১

সাভারের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১২

আত্রাইয়ে পুলিশের চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রে/প্তার

১৩

দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি

১৪

ডিমলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ৫১ বিজিবির অধিনায়ক

১৫

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনা, বিনা খরচে ১০ হাজার কর্মী নেওয়ার সম্মতি

১৬

ভারতে ভোট দিতে চেয়েছিলেন ইমরান খান, এবার সেই দেশই ছাড়ার নির্দেশ

১৭

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগাম তথ্য পায়নি ঢাকা, সৌদির কাছে ব্যাখ্যা চেয়ে কূটনৈতিক চিঠি

১৮

গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

১৯

নওগাঁয় পুলিশের ঝটিকা মাদকবিরোধী অভিযান, ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৭

২০