নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

আত্রাইয়ে পুলিশের চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রে/প্তার

বিশেষ প্রতিনিধি: রশিদুল হক জীবন:

নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে পুলিশের বিশেষ চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ মো. নাসির উদ্দিন সাগর (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটে আত্রাই থানাধীন আঞ্চলিক সড়কের একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আত্রাই-রাণীনগর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। আত্রাই থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা যানবাহনে তল্লাশি চালান। এ সময় একটি চার্জার অটোরিকশার চালকের আচরণ সন্দেহজনক মনে হলে অটোরিকশাটিসহ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি ওই দিন বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে নাটোরের মাদ্রাসা মোড় এলাকা থেকে অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের সহায়তায় চার্জার অটোরিকশাটি চুরি করে নিয়ে আসছিলেন।

পরবর্তীতে অটোরিকশার মালিক মো. লালু মিয়াকে খবর দেওয়া হলে তিনি আত্রাই থানায় এসে গাড়িটি শনাক্ত করেন। তিনি নাটোর জেলার নারায়ণকান্দি গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম আশরাফ হোসেন।

এ ঘটনায় গাড়ির মালিক বাদী হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেন। মামলাটি ১৬ অক্টোবর ২০২৬ তারিখে আত্রাই থানার মামলা নম্বর ১৩ হিসেবে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়কে অপরাধ প্রতিরোধ ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাতেও একাধিক চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে প্রবাসীর সাড়ে ৫ কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ

১

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

২

ফরাজগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিনের মতবিনিময়

৩

আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পুজা উপলক্ষে শাড়ি বিতরণ

৪

সাভারের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

৫

আত্রাইয়ে পুলিশের চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রে/প্তার

৬

দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি

৭

ডিমলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ৫১ বিজিবির অধিনায়ক

৮

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনা, বিনা খরচে ১০ হাজার কর্মী নেওয়ার সম্মতি

৯

ভারতে ভোট দিতে চেয়েছিলেন ইমরান খান, এবার সেই দেশই ছাড়ার নির্দেশ

১০

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগাম তথ্য পায়নি ঢাকা, সৌদির কাছে ব্যাখ্যা চেয়ে কূটনৈতিক চিঠি

১১

গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

১২

নওগাঁয় পুলিশের ঝটিকা মাদকবিরোধী অভিযান, ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৭

১৩

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান

১৪

রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

১৫

ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

১৭

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

১৮

ত্রিশালের পোড়াবাড়ি বেইলি ব্রিজের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

১৯

মোংলায় মাহিন্দ্রা-ভ্যান সংঘর্ষ: ইপিজেড থেকে ফেরার পথে সাত মাসের অন্তঃসত্ত্বা নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ৬

২০