নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বৃহৎ বালুমহাল সীমান্তবর্তী ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্হিত তাহিরপুর উপজেলার যাদুকাটা ১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনের বিষয়ে গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত। গত ২ অক্টোবর যাদুকাটা বালু মহালের সাবেক ইজারাদার রতন মিয়ার দাখিল করা এক রীট পিটিশনের প্রেক্ষিতে গত ৭ অক্টোবর এই স্থগিতাদেশ দেন আদালত।

হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রীটের শুনানি করে বিবাদীর প্রতি রুল এবং নাসির মিয়া নামে ভূমি মন্ত্রণালয়ের বালু উত্তোলনের আদেশ স্থগিত করেন।

উচ্চ আদালতের স্থগিতাদেশ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সচিব ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছে লিখিত আবেদন করেছেন রীট পিটশনকারী রতন মিয়া।

তিনি জেলার তাহিরপুর উপজেলার ননাই গ্রামের মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের মালিক।

যাদুকাটা ১ বালুমহালের সাবেক ইজারাদার রীটকারী রতন মিয়া বলেন, আমি বৈধভাবে দরপত্রে অংশগ্রহণ করে বালুমহাল ইজারা নিয়েছিলাম। কিন্তু আগের মত দরপত্র আহ্বান না করেই ভূমি মন্ত্রণালয় থেকে একজনকে বালু মহাল থেকে বালু উত্তোলনের আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে রীট দাখিল করার পর আদালত স্থগিতাদেশ দিয়েছেন। আদালতের স্থগিতাদেশের বিষয়টি আমি আজ আবেদেনের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসককে লিখিতভাবে অবগত করেছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বলেন, উচ্চ আদালতের আগের একটি আদেশ স্থগিত হয়েছে। বালু মহাল নিয়ে পরবর্তী করনীয় বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের মতামতের জন্য চিঠি লেখা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা নেবো। এরমধ্যে উচ্চ আদালতের অন্য কোনো আদেশ এখনও পাওয়া যায়নি। আদালতের কোন আদেশ পাওয়া গেলে তা বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-২ শাখার সিনিয়র সচিব ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত একটি চিঠিতে যাদুকাটা বালুমহালের সাবেক ইজারাদার মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারের মালিক মো. নাছির মিয়াকে যাদুকাটা বালু মহাল থেকে বালু ‍উত্তোলনের সুযোগ দিতে সুনামগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছিল।

এ ব্যাপারে মো. নাছির মিয়া তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে আগামী ১ অক্টোবর থেকে ১৪ এপ্রিল (৩০ চৈত্র) পর্যন্ত বালু উত্তোলনের আদেশ পেয়েছিল মো. নাছির মিয়া।

ভূমি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসককে পাঠানো বালু উত্তোলনের অনুমতি প্রদানের চিঠিতে উল্লেখ করা হয়েছিল, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে বিগত অর্থ বছরে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারকে বিগত ৩ বছরের গড় বাজার মূল্যের উপর অতিরিক্ত ১২ ভাগ কর ধার্যপূর্বক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহল হতে ১ অক্টোবর ২০২৬ হতে ১৪ এপ্রিল ২০২৭ সময়ের জন্য বালু উত্তোলনের অনুমতি প্রদান করা হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

১

নওগাঁয় পুলিশের ঝটিকা মাদকবিরোধী অভিযান, ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৭

২

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান

৩

রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

৪

ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

৭

ত্রিশালের পোড়াবাড়ি বেইলি ব্রিজের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

৮

মোংলায় মাহিন্দ্রা-ভ্যান সংঘর্ষ: ইপিজেড থেকে ফেরার পথে সাত মাসের অন্তঃসত্ত্বা নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ৬

৯

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন

১০

বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান

১১

জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

১২

রিশাদকে পেয়ে উচ্ছ্বসিত হোবার্ট

১৩

মদিনায় বৃহস্পতিবার হামলা চালানোর কথা অস্বীকার হুতির

১৪

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন

১৭

ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের

১৮

শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্যরা

১৯

সড়ক দুর্ঘটনায় নিহত বিশালের জানাজা সম্পন্ন

২০