নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

মোংলায় মাহিন্দ্রা-ভ্যান সংঘর্ষ: ইপিজেড থেকে ফেরার পথে সাত মাসের অন্তঃসত্ত্বা নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ৬

মো: রাজ হাওলাদারঃ​মোংলা প্রতিনিধি:

মোংলা ইপিজেডে কর্মঘণ্টা শেষে বাড়ি ফেরার পথে মাহিন্দ্রা ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাকলি বেগম (২৮) নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৬ থেকে ৭ জন শ্রমিক আহত হয়েছেন।
​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে মোংলা স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহত কাকলি বেগম পৌর শহরের শাহজালাল পাড়া (মনপুরা) এলাকার ভাড়াটিয়া মো. শাহিনের স্ত্রী। তাদের মূল বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়। স্বামী-স্ত্রী দুজনেই মোংলা ইপিজেডে কর্মরত ছিলেন। নিহত কাকলি ইপিজেডের জিনলাইট কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইপিজেডের ছুটি শেষে শ্রমিকদের নিয়ে একটি মাহিন্দ্রা মোংলা বাসস্ট্যান্ডের দিকে আসছিল। পথিমধ্যে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মাহিন্দ্রাটির সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহিন্দ্রাটি উল্টে গিয়ে ভেতরে থাকা ইপিজেড শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কাকলি বেগম।
​পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক কাকলি বেগমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর ৬-৭ জন নারী শ্রমিককে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, “সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাজ শুরু করে। নিহতের পরিবারের সিদ্ধান্ত ও অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

১

নওগাঁয় পুলিশের ঝটিকা মাদকবিরোধী অভিযান, ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৭

২

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান

৩

রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

৪

ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

৭

ত্রিশালের পোড়াবাড়ি বেইলি ব্রিজের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

৮

মোংলায় মাহিন্দ্রা-ভ্যান সংঘর্ষ: ইপিজেড থেকে ফেরার পথে সাত মাসের অন্তঃসত্ত্বা নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ৬

৯

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন

১০

বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান

১১

জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

১২

রিশাদকে পেয়ে উচ্ছ্বসিত হোবার্ট

১৩

মদিনায় বৃহস্পতিবার হামলা চালানোর কথা অস্বীকার হুতির

১৪

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন

১৭

ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের

১৮

শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্যরা

১৯

সড়ক দুর্ঘটনায় নিহত বিশালের জানাজা সম্পন্ন

২০