নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাধন সাহা জয়:ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা করেছে নবীনগর থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নবীনগর থানার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১৩২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।

এ সময় নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ, পূজা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মানিক বিশ্বাস, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ ও সাংবাদিক সাধন সাহা জয় প্রমুখ।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় জোরদার, সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত পুলিশকে অবহিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের মাঝেই ইউক্রেনের স্টারলিংক সেবা সীমিত, ব্যাহত সামরিক অভিযান

১

একাধিক মামলার আসামি ও বিপুল সম্পত্তির মালিক অমিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

২

লাকসাম স্টেডিয়াম সংস্কার দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীকে স্মারকলিপি

৩

বাংলাদেশের জয় হাতছাড়ার ম্যাচে কাইস আহমেদের ‘চোটের নাটক’ নিয়ে বিতর্ক

৪

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে, প্রথম দিনেই ১৭ বাংলাদেশি নিহত

৫

নওগাঁয় বজ্রপাত রোধে আনসার-ভিডিপির সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

৬

দিল্লিতে আটক শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ, শ্রবণশক্তি হারিয়েছেন এক ছাত্রী

৭

নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৮

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

৯

যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার

১০

স্থায়ী সেতু নেই ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে ৩ ইউনিয়নের মানুষ

১১

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

১২

মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প

১৩

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই জোসেফ, হোপ

১৪

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

সামাজিক পরিবর্তনে খেলাধুলার বিকল্প নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

১৬

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

১৭

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

১৮

বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত

১৯

অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

২০