নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

দ্য প্যারাডাইস’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, দর্শকের সমালোচনা মেনে নিলেন নানি

লিড নিউজ ২৪:
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নানির বহুল আলোচিত ছবি ‘দ্য প্যারাডাইস’ মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে তৈরি হয়েছে বিভক্ত প্রতিক্রিয়া। বক্স অফিসে দুর্দান্ত সূচনা করলেও ছবিটির গল্প ও নির্মাণের কিছু দিক নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ। এবার সেই সমালোচনা এড়িয়ে না গিয়ে খোলামেলাভাবে নিজের অবস্থান জানিয়েছেন নানি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নানি বলেন, দর্শকের যেসব জায়গায় আপত্তি বা হতাশা রয়েছে, তার অনেকটাই তিনি বুঝতে পারছেন। এমনকি ছবি মুক্তির আগেই কোন অংশ দর্শকের কাছে ভালো লাগতে পারে এবং কোথায় ছন্দপতন ঘটতে পারে, সে সম্পর্কেও তার ধারণা ছিল।

নানির ভাষ্য অনুযায়ী, নিজের কাজ থেকে কিছুটা দূরে সরে একজন সাধারণ দর্শকের চোখে সিনেমা দেখার চেষ্টা করেন তিনি। তাই দর্শকের প্রতিক্রিয়াকে আলাদা কিছু হিসেবে দেখেন না। তার মতে, তিনি নিজেও মূলত একজন দর্শক এবং নিয়মিত প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখেন।

অভিনেতা জানান, ‘দ্য প্যারাডাইস’-এর ইন্টারভ্যাল, আবহসংগীত এবং শৈশবের গল্পসংক্রান্ত কিছু অংশ দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে বলে আগে থেকেই মনে করেছিলেন। একই সঙ্গে গল্পের যেসব জায়গায় গতি কমেছে বা প্রত্যাশামতো কাজ করেনি, সেগুলোও তার নজর এড়ায়নি।

সমালোচনার মুখে আত্মপক্ষ সমর্থনের বদলে দর্শকের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাই জানিয়েছেন নানি। তার মতে, পরিবার ও কাছের বন্ধুরাও তার সিনেমা নিয়ে বরাবরই সরাসরি মতামত দেন। কোনো ছবি পছন্দ না হলে সেটিও তারা স্পষ্টভাবেই জানান। ফলে নিজের কাজ নিয়ে বাস্তবতা থেকে দূরে থাকার সুযোগ তার খুব একটা হয় না।

এর আগেও ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ভালোবাসা, সমালোচনা ও ট্রলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন নানি। সমালোচক ও দর্শকের তুলে ধরা ত্রুটিগুলো থেকে শেখার কথাও বলেছিলেন তিনি।

শ্রীকান্ত ওদেলা পরিচালিত ‘দ্য প্যারাডাইস’ গত ২৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর এক দিন আগে শুরু হয়েছিল পেইড প্রিমিয়ার। মুক্তির শুরুতেই ছবিটি নানির ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড গড়ে। তবে পরবর্তী সময়ে দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার কারণে বক্স অফিসে এর গতি কিছুটা কমে আসে।

তবে ব্যবসার দিক থেকে ছবিটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। প্রথম সপ্তাহেই ভারতের বাজারে ১০০ কোটি রুপির বেশি আয় করে ‘দ্য প্যারাডাইস’। নানির ক্যারিয়ারে কোনো ছবির ভারতের বক্স অফিসে ১০০ কোটি রুপির ঘর পার করার ঘটনাও এটিই প্রথম।

১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির গল্প আবর্তিত হয়েছে ‘সাভারি’ নামের একটি জনগোষ্ঠীর নাগরিকত্বের অধিকার আদায়ের লড়াই ঘিরে। নানির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোহন বাবু, কায়াদু লোহার, সোনালি কুলকার্নি ও রাঘব জুয়াল।

বড় বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী এবং মুক্তির আগে ব্যাপক আলোচনার কারণে ‘দ্য প্যারাডাইস’ ঘিরে প্রত্যাশাও ছিল অনেক বেশি। সেই প্রত্যাশার তুলনায় দর্শকের একাংশ হতাশ হলেও নানি স্পষ্ট করেছেন—সমালোচনাকে উপেক্ষা নয়, বরং ভবিষ্যতের কাজের জন্য শিক্ষা হিসেবেই নিতে চান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার।

১

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

২

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

৩

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে শফিকুর রহমান

৪

দ্য প্যারাডাইস’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, দর্শকের সমালোচনা মেনে নিলেন নানি

৫

যন্তর মন্তরে যাওয়ার পথে রাহুল-প্রিয়াঙ্কাদের বাধা, দিল্লিতে ফের উত্তেজনা

৬

শিক্ষার্থী হাত হারানোর পর স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত করল ফ্রান্স

৭

বিসিবির কেন্দ্রীয় চুক্তি ছাড়ার কথা ভাবছেন নাহিদ-হাসানসহ একাধিক ক্রিকেটার

৮

পুতিনের জন্মদিনে ইউক্রেনে ভয়াবহ হামলা, আবাসিক ভবন ধ্বংস

৯

অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল মানুষের জীবনে পৌঁছে দিতে চান আনোয়ার

১০

জাদুকর’ থেকে প্রেম-বিয়ে, এবার আলাদা পথে প্রীতম–শেহতাজ

১১

তিন সিটির সড়ক-ড্রেনেজ উন্নয়নে ৫ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ

১২

ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

১৩

গাইবান্ধায় নাগরিক প্লাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক মতবিনিময় সভা

১৪

প্রিয় নায়ককে’ চিঠিতে যা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

১৫

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন বিশেষ অভিযান

১৬

আশুলিয়ায় রাষ্ট্রপতির স্বাক্ষর-সিল জাল করে মাদ্রাসা কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেপ্তার ২

১৭

হুতির ক্ষেপণাস্ত্র ভূপাতিত সৌদি জোটের

১৮

নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট

১৯

আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

২০