নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

জাদুকর’ থেকে প্রেম-বিয়ে, এবার আলাদা পথে প্রীতম–শেহতাজ

বিনোদন ডেস্ক | লিড নিউজ ২৪

একটি মিউজিক ভিডিওর শুটিং থেকে পরিচয়। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় বন্ধুত্ব ও প্রেমে। কয়েক বছর প্রেমের পর বিয়ে করে শুরু করেছিলেন সংসার। প্রায় এক দশকের সেই পথচলায় এবার আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে নিজেদের দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা প্রকাশ করেন দুজন। তাঁদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের পথচলায় পারস্পরিক বোঝাপড়ায় কিছু পার্থক্য তৈরি হওয়ায় আলোচনার মাধ্যমে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সিদ্ধান্তটি হঠাৎ নয়; নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এ পর্যায়ে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

প্রীতম ও শেহতাজের সম্পর্কের শুরুটা ছিল অনেকটা সিনেমার গল্পের মতো। ২০১৭ সালে প্রীতম হাসানের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। সেই কাজের সূত্রেই দুজনের পরিচয় ও ঘনিষ্ঠতা। পরে তা প্রেমে রূপ নেয়।

দীর্ঘদিন সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে শ্রীমঙ্গলে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ। বিয়ের পর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি দেখা গেছে। বিভিন্ন অনুষ্ঠানেও পাশাপাশি হাজির হয়েছেন দুজন। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়।

এরই মধ্যে প্রীতমের সংগীত ক্যারিয়ারেও এসেছে বড় পরিবর্তন। নিজের গান ও কোক স্টুডিও বাংলার কাজের পাশাপাশি চলচ্চিত্রের গান ও অভিনয়ের মাধ্যমে তাঁর পরিচিতি আরও বিস্তৃত হয়েছে। ‘তুফান’-এর পর ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো সিনেমার গানেও তাঁর উপস্থিতি শ্রোতাদের নজর কেড়েছে। দেশ-বিদেশে স্টেজ শো ও নতুন নতুন কাজ নিয়ে ব্যস্ততাও বেড়েছে এই শিল্পীর।

অন্যদিকে শেহতাজও মডেলিং, অভিনয় ও গানের মাধ্যমে পরিচিত মুখ। তবে বিয়ের পর তাঁকে আগের তুলনায় বিনোদন অঙ্গনের কাজে কম দেখা গেছে।

শেষ পর্যন্ত দীর্ঘ সম্পর্ক ও কয়েক বছরের সংসারজীবনের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম ও শেহতাজ। তবে সম্পর্কের ইতি টানলেও প্রকাশ্য বক্তব্যে পরস্পরের প্রতি কোনো অভিযোগ তোলেননি তাঁরা। বরং একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন দুজনই। ভবিষ্যতেও একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা থাকবে বলে জানিয়েছেন তাঁরা।

জীবনের নতুন এই অধ্যায়ে ব্যক্তিগত গোপনীয়তা ও পরিসরের প্রতি সম্মান দেখাতেও অনুরোধ করেছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছেও বিষয়টি সংবেদনশীলতা ও সম্মানের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা।

‘জাদুকর’-এর সেটে যে পরিচয়ের শুরু হয়েছিল, প্রেম ও বিয়ের মধ্য দিয়ে সেই সম্পর্ক পেরিয়েছে দীর্ঘ পথ। এখন একই গল্পের দুই মানুষ নিজেদের ভবিষ্যৎ গড়তে এগিয়ে যাচ্ছেন আলাদা পথে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার।

১

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

২

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

৩

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে শফিকুর রহমান

৪

দ্য প্যারাডাইস’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, দর্শকের সমালোচনা মেনে নিলেন নানি

৫

যন্তর মন্তরে যাওয়ার পথে রাহুল-প্রিয়াঙ্কাদের বাধা, দিল্লিতে ফের উত্তেজনা

৬

শিক্ষার্থী হাত হারানোর পর স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত করল ফ্রান্স

৭

বিসিবির কেন্দ্রীয় চুক্তি ছাড়ার কথা ভাবছেন নাহিদ-হাসানসহ একাধিক ক্রিকেটার

৮

পুতিনের জন্মদিনে ইউক্রেনে ভয়াবহ হামলা, আবাসিক ভবন ধ্বংস

৯

অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল মানুষের জীবনে পৌঁছে দিতে চান আনোয়ার

১০

জাদুকর’ থেকে প্রেম-বিয়ে, এবার আলাদা পথে প্রীতম–শেহতাজ

১১

তিন সিটির সড়ক-ড্রেনেজ উন্নয়নে ৫ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ

১২

ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

১৩

গাইবান্ধায় নাগরিক প্লাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক মতবিনিময় সভা

১৪

প্রিয় নায়ককে’ চিঠিতে যা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

১৫

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন বিশেষ অভিযান

১৬

আশুলিয়ায় রাষ্ট্রপতির স্বাক্ষর-সিল জাল করে মাদ্রাসা কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেপ্তার ২

১৭

হুতির ক্ষেপণাস্ত্র ভূপাতিত সৌদি জোটের

১৮

নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট

১৯

আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

২০