নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

আকবরের ব্যাটে হার এড়াল রংপুর, সিলেটের বিপক্ষে ড্র ময়মনসিংহের

গতকাল শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে কোনো রান না তুলেই ৩ উইকেট হারিয়েছিল রংপুর। এরপর আজ শেষ দিনের শুরুতেই আরও ২ উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। দলের এমন বিপর্যয়ে লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ম্যাচ ড্র করেন আকবর আলী। তার ১৩২ বলে ৬২ রানের ইনিংসে হার এড়ায় রংপুর। 

ঢাকার বিপক্ষে এদিন ৪২ রানেই ৫ উইকেট হারের শঙ্কায় পড়ে রংপুর। সেই সময় দলকে টেনে তোলেন অধিনায়ক আকবর। ষষ্ঠ উইকেটে চৌধুরি মোহাম্মদ রিজওয়ানকে সাথে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন তিনি। এরপর লেজের সারির ব্যাটারদের সঙ্গে নিয়ে চেষ্টা করেন আকবর। শেষ পর্যন্ত আকবর আউট হন আরিফ আহমেদের বলে। ১৪৯ রানে অলআউট হয় রংপুর। ঢাকার সামনে তখন লক্ষ্য দাঁড়ায় ২০৬ রান।

বিনা উইকেটে ৯ রান তোলার পর আলোক স্বল্পতায় দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়। এরপর আর খেলা শুরু করা সম্ভব না হওয়ায় ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

আরেক ম্যাচে দ্বিতীয় ইনিংসে সিলেটের চেয়ে পিছিয়ে থেকে খেলতে নেমে ম্যাচ ড্র করেছে ময়মনসিংহ। এক উইকেটে ১৪৮ রানে আজ চতুর্থ দিন শুরু করেছিল ময়মনসিংহ। ৮৬ রানে অপরাজিত থাকা রবিন সেঞ্চুরি তুলে নেন। তবে সেঞ্চুরির পর ইনিংস আর বড় করতে পারেননি তিনি।

এরপর মিডল অর্ডারে আরিফুল ইসলাম ও আবদুল মজিদের ব্যাটে চড়ে সংগ্রহ বড় করতে থাকে ময়মনসিংহ। দুইজন মিলে গড়েন ৮১ রানের জুটি। নাঈমের চতুর্থ শিকার হয়ে স্টাম্পিং হবার আগে ১২৯ বলে ৭২ রানের ইনিংস খেলেন আরিফুল। অন্যদিকে ১৫৫ বলে দুই ছক্কা ও ছয়টি চারে ৮৭ রান করেন মজিদ। তাকে বোল্ড করে নিজের পাঁচ উইকেট পূরণ করেন নাঈম।

৬ উইকেটে ৩৭২ রান নিয়ে তখন ময়মনসিংহের লিড ৩৫৬ রানের। তখন দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচটি ড্র ঘোষণা করেন ম্যাচ রেফারি। সিলেটের হয়ে প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ১১৯ রানে ৫ উইকেট নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা

১

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

২

ফ্রান্সে স্কুল অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজপথে উত্তেজনা

৩

তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায়

৪

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

৫

আকবরের ব্যাটে হার এড়াল রংপুর, সিলেটের বিপক্ষে ড্র ময়মনসিংহের

৬

স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর

৭

বিএটি বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান হলেন মোমশাদ আলী

৮

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাংকারে আগুন

৯

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

১০

আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে অক্ষত উ/দ্ধার, গ্রে/প্তার ২

১১

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১২

আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে আর্শীবাদ ও সমর্থন প্রত্যাশী শ্রী রতন শীল

১৩

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নি/হত

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি

১৫

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, এমডির নির্দেশ

১৬

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে?

১৭

কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

১৮

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

১৯

যুদ্ধক্লান্ত উত্তর ইসরাইলিরা নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি সমর্থন পুনর্বিবেচনা করছেন

২০