নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

উপন্যাসের গল্পের চরিত্রে মৌ

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শঙ্খ সকাল প্রকৃতি’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা অরুণ চৌধুরী। এতে কেন্দ্রীয় ‘প্রকৃতি’ চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে নির্মিত এই বিশেষ নাটকটির দৃশ্যধারণ সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। 

নাটকটিতে মৌয়ের পাশাপাশি ‘শঙ্খ’ ও ‘সকাল’ নামে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। এছাড়া বিশেষ একটি চরিত্রে যুক্ত হয়েছেন ফারজানা চুমকি। গল্পে নৈতিক মূল্যবোধ ও পারিবারিক আবহ ফুটে উঠেছে বলে জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

নতুন এ নাটকে অভিনয় প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ জানান, গল্প ও চরিত্রের বৈচিত্র্যের কারণেই তিনি কাজটি করতে আগ্রহী হয়েছেন। তিনি বলেন, সবসময় চেষ্টা থাকে ভালো গল্পে কাজ করার এবং ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করার। এ নাটকের ক্ষেত্রেও তেমনটি ঘটেছে। নাটকটি প্রচারে এলেই বোঝা যাবে দর্শকের কতটা ভালো লেগেছে, তবে কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী।

সহশিল্পী আহসান হাবিব নাসিম জানান, অরুণ চৌধুরীর রুচিশীল নির্মাণে আগেও কাজ করেছেন এবং এই নাটকের গল্পটিতে সুন্দর একটি নৈতিক বার্তা রয়েছে। আরেক অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর জানান, ছোটবেলা থেকে যার অভিনয় দেখে বড় হয়েছেন, সেই সাদিয়া ইসলাম মৌয়ের বিপরীতে অভিনয় করা তার জন্য দারুণ এক অভিজ্ঞতা।

নাটকটি খুব শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সাবেক এমপি শওকত হাসানুরের বাসা থেকে গ্রেপ্তার ১৪ আসামি রিমান্ড শেষে কারাগারে

১

মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন : জামায়াত আমির

২

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

৩

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

৪

১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে

৫

‘ধামরাইয়ে মিনি স্টেডিয়াম নির্মাণ ও সারাদেশে ৪,৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবে’: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

৬

এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

৭

উপন্যাসের গল্পের চরিত্রে মৌ

৮

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুভ সূচনা

৯

জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

১০

তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা

১১

বরগুনার পথে বিএমএসএফ নেতৃবৃন্দ

১২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা চাকুসহ একজন গ্রেপ্তার

১৩

জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জাফরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ

১৪

মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

১৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

১৬

চাঁপাইনবাবগঞ্জে জুম্মার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

১৭

ছাদবাগানে নতুন কৌশল, অল্প জায়গাতেই গাছের নিরাপদ আশ্রয়

১৮

আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা

১৯

সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ

২০