নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন ইভ্যাট সিস্টেমে দাখিলের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না। বৃহস্পতিবার ১ অক্টোবর এনবিআরের এক আদেশে এ তথ্য জানানো হয়।

জাতীয় বাজেট ২০২৬-২৭ এ ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির পর রিটার্ন দাখিলের সুযোগ থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন ইভ্যাট সিস্টেমে দাখিল করেনি। এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্ন অবশ্যই ইভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সাবেক এমপি শওকত হাসানুরের বাসা থেকে গ্রেপ্তার ১৪ আসামি রিমান্ড শেষে কারাগারে

১

মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন : জামায়াত আমির

২

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

৩

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

৪

১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে

৫

‘ধামরাইয়ে মিনি স্টেডিয়াম নির্মাণ ও সারাদেশে ৪,৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবে’: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

৬

এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

৭

উপন্যাসের গল্পের চরিত্রে মৌ

৮

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুভ সূচনা

৯

জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

১০

তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা

১১

বরগুনার পথে বিএমএসএফ নেতৃবৃন্দ

১২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা চাকুসহ একজন গ্রেপ্তার

১৩

জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জাফরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ

১৪

মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

১৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

১৬

চাঁপাইনবাবগঞ্জে জুম্মার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

১৭

ছাদবাগানে নতুন কৌশল, অল্প জায়গাতেই গাছের নিরাপদ আশ্রয়

১৮

আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা

১৯

সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ

২০