নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট

তিনি বলেন, ‘বর্তমান মার্কিন সরকার যদি আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে একটি চুক্তিতে পৌঁছাতে চায়, তাহলে ভালো। আর যদি না চায়, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে হোক বা পরে—আমাদের জন্য তাতে কী পার্থক্য?’

 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন। তবে ওই বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো অগ্রগতি আসেনি।

 

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করা হবে কি না, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, তেহরান এই যুদ্ধ আর চালিয়ে যেতে চায় না।

 

বৃহস্পতিবার প্রচারিত ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব কথা বলেন।

 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা পেজেশকিয়ান বুধবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ইরান ওয়াশিংটনের কাছে ‘নতজানু হবে না’।

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলার কথা স্বীকার করেছেন।

 

পেজেশকিয়ান সম্প্রচারমাধ্যমটিকে বলেন, ‘আলোচনার মাধ্যমে যখন সমস্যার সমাধান করা সম্ভব, তখন আমাদের একে অপরকে হত্যা করার পথে যাওয়া উচিত নয়। কিন্তু ইসরাইলের উসকানির কারণে এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘আমরা এই যুদ্ধ চালিয়ে যেতে চাই না। এটি শেষ করতে যুক্তরাষ্ট্র চাইবে কি না, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’

 

পেজেশকিয়ান বলেন, সংঘাতের অবসানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ইরান প্রস্তুত।

 

ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘একটি চুক্তি স্বাক্ষরের দুই সপ্তাহের মধ্যেই কেন তারা সেটি ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত নিল?’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট

১

​ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

২

যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

৩

দিনাজপুর বীরগঞ্জে বালুমহাল না থাকায় তীব্র বালু সংকট, সরকারি-বেসরকারি নির্মাণ কাজে স্থবিরতা।

৪

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

৫

জবি ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে আরাফাত-আকাশ

৬

মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা ২৭৫ টি দূর্গামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি ।

৭

নওগাঁ শহর কে ট্রাফিক জ্যাম কমাতে সদর-৫ আসনের সাংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্দোগে ফোর লেন হতে যাচ্ছে

৮

সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান!!

৯

সারাদেশে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটি’র সদস্য সংগ্রহ শুরু

১০

সাভারে পরিত্যক্ত কক্ষে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

১১

লাকসামে ২,৫০০ ভোটারের সুবিধা উপেক্ষা করে কেন্দ্র পরিবর্তনের অভিযোগ: জুলকারনাইন মাদ্রাসায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবি

১২

পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

১৩

ফাঁস হলো ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’-এর দৃশ্য: স্পয়লার না ছড়ানোর অনুরোধ রুশো ব্রাদার্সের

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বড় ভাইয়ের ইন্তেকাল

১৫

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর

১৬

সাভার ও আশুলিয়া থেকে ইয়াবা-হিরোইনসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

১৭

মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

১৯

গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন

২০