নিউজ ডেস্ক
৭ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

৩ অক্টোবর শুরু এনসিএল, কবে কোথায় কখন খেলা

জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর দেশের চার ভেন্যুতে মাঠে গড়াবে জাতীয় লিগের প্রথম ধাপের আট দলের খেলা।

আজ (বুধবার) ২৮তম জাতীয় লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এবারের জাতীয় লিগের মোট ৪টি ম্যাচ। দেশের ৮টি বিভাগীয় দল নিয়ে আয়োজিত প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট চলবে প্রায় দুই মাস ব্যাপী।

আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা নামবে জাতীয় লিগের। উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। এ ছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়ামে লড়বে খুলনা ও বরিশাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ও ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম ও রাজশাহী।

জাতীয় লিগে সব দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। অর্থাৎ প্রত্যেক দল পাবে ৭টি করে ম্যাচ খেলার সুযোগ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল জিতবে জাতীয় লিগের ট্রফি।

মিরপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা ছাড়াও রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠেও হবে জাতীয় লিগের এবারের আসরের খেলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

দুই কার্গো এলএনজি আনছে সরকার

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

সত্য খুঁজে বের করা ও তা রক্ষা করাই সাংবাদিকের প্রধান কাজ : কাদের গনি চৌধুরী

১০

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

১১

ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক

১২

গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত

১৩

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের বৈঠক: হোয়াইট হাউস

১৪

কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী দল

১৫

রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ১১.৬ শতাংশ

১৬

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১

১৭

এপিএল খেলতে নিবন্ধন করেছেন তাসকিন

১৮

ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুমকির মাঝেই নতুন আলোচনার আভাস দিলেন ট্রাম্প

১৯

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল

২০