নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

রাফিনিয়ার হ্যাটট্রিক দেখে ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন তুললেন সেভিয়া কোচ

চলতি মৌসুমে গোল উৎসব করছে বার্সেলোনা। তাদের সামনে কেউ দাঁড়াতে পারছে না। গতকাল সেভিয়া তাদের পেছনে ফেলেছিল। রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার কাছে হারলেও ব্যবধানটা বড় হতে দেয়নি স্বাগতিকরা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্যালন ডি’অরের মনোনীতদের তালিকায় না থাকার কারণে এই পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন সেভিয়া কোচ লুইস গার্সিয়া।

 

শনিবার বার্সেলোনা ফরোয়ার্ডের হ্যাটট্রিকে ৩-১ গোলে হেরেছে সেভিয়া। এর আগে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ গোলের জয়েও তিনবার গোল করেছিলেন তিনি। লিগে সাত ম্যাচে ১২ গোল তার, চ্যাম্পিয়নস লিগে দুটি।

 

দুর্দান্ত ফর্মে থাকলেও রাফিনিয়া এই মাসের শুরুতে প্রকাশিত ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই। ম্যাচের পরের সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন গার্সিয়া, ‘ব্যালন ডি’অরের জন্য সে যে মনোনীত হয়নি, এটা একটা তামাশা। সে একজন ম্যাচ বিজয়ী। এ কারণেই আমি এসব পুরস্কারে বিশ্বাস করি না। সে সবকিছু করে।’

 

গত মৌসুমে সেভিয়ার মাঠে ৪-১ গোলে হেরেছিল বার্সা। এবারও তারা শুরুতে ধাক্কা খায় ইউসুফ ফোফানার গোলে। চলতি মৌসুমে প্রথম দল হিসেবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের কাছ থেকে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা জাগায়। কিন্তু অন্য দলগুলোর মতো তারাও রাফিনিয়াকে সামাল দিতে পারেনি। বিরতির আগে একটি এবং পরে দুটি গোল করেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

 

গার্সিয়া আরও বললেন, ‘বার্সেলোনা শীর্ষ পর্যায়ে খেলছে, যদিও সেভিয়াকে নিয়েই আমার আগ্রহ। আজ আমাদের হারানোর জন্য বার্সাকে সেরা খেলা খেলতে হয়েছে। আমি আমার ছেলেদের নিয়ে গর্বিত।’

 

সব প্রতিযোগিতা মিলে মৌসুমের প্রথম আট ম্যাচ জিতে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে বার্সেলোনা। আগামী ১০ অক্টোবর গেতাফের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ। এর আগে আরেকটি দুর্দান্ত জয়ের পরও সেভিয়ার বিপক্ষে কিছু বিষয় পছন্দ হয়নি তাদের কোচ হান্সি ফ্লিকের, ‘এটা ছিল কঠিন খেলা, বিশেষ করে প্রথমার্ধে। আমরা অনেকবার খুব সহজেই বলের নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, যেটা সচরাচর আমাদের মানের সঙ্গে যায় না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১০

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১১

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১২

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৪

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৫

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

১৬

নওগাঁ সদর উপজেলা পরিষদের সদর- ৫ সাংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

১৭

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৮

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল ॥ চ্যাম্পিয়ন সদর মডেল থানা

১৯

আশুলিয়ার প্রীতি গ্রুপের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি ইউনিট কাজ করছে

২০