নিউজ ডেস্ক
৩৮ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপি ও যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তা জিইসি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, অপরাজনীতি, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট- সহিংসতা নয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। প্রতিহিংসা নয়, আইনের শাসন।

এ সময় নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ডে নেতা-কর্মীদের অপরাজনীতির বিরুদ্ধে সর্বদা সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, জসিমুল ইসলাম কিশোর, মজিবুর রহমান, আবু সুফিয়ান, বায়েজিদ বোস্তামি থানা যুবদলের আহ্বায়ক অরূপ বড়ুয়া, পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।

এছাড়া, বিকেলে নগরের হালিশহর বি-ব্লক ট্রেড স্কুল মোড়ে ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় আমরা প্রস্তুত। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে দেশকে সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় রয়েছে বিএনপির।

২৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর আবুল হাশেম, বিএনপি নেতা ইলিয়াস চৌধুরী, মহসিন আলী চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনাছ, নজরুল ইসলাম মানিক, সেলিম রেজা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপিএল খেলতে নিবন্ধন করেছেন তাসকিন

ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুমকির মাঝেই নতুন আলোচনার আভাস দিলেন ট্রাম্প

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল

হারানো পাসপোর্ট দ্বিতীয়বার পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ১ জন আটক

আশুলিয়া সিলিন্ডার বিস্ফোরণের মামলায় মালিকপক্ষের নাম বাদ,আসামির কর্মকর্তা ও কর্মচারীরা

নৈরাজ্য বরদাশত করা হবে না— রিজভী আহম্মেদ

ডিমলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১০

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১১

দক্ষিণখানে মসজিদের দেয়াল ভেঙে বেআইনিভাবে জমি দখলের চেষ্টা, হুমকী ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১২

নওগাঁয় পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

১৩

আন্তর্জাতিক বাজারের চাপ ও ভর্তুকি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের মূল্য সমন্বয়

১৪

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

১৫

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

১৬

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

১৭

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

১৮

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

১৯

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

২০